Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নকলের অভিযোগে কাজিপুর ডিগ্রি কলেজ পরীক্ষা কেন্দ্র বাতিল

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ১০:৫০ পিএম

নকলের অভিযোগে কাজিপুর ডিগ্রি কলেজ পরীক্ষা কেন্দ্র বাতিল

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

Advertisement

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত বিএ এবং বিএসএস পরীক্ষা-২০২৫-এর ইংরেজি বিষয়ের পরীক্ষা চলাকালে মেহেরপুর জেলার গাংনী উপজেলার কাজিপুর ডিগ্রি কলেজ পরীক্ষা কেন্দ্রে প্রকাশ্যে নকলের অভিযোগ ওঠে।

এ সংক্রান্ত সংবাদ গত ২৮ ও ২৯ আগস্ট বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হলে নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্র বাতিলসহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কক্ষ পরিদর্শকদের দায়িত্ব পালনে অবহেলায় ৭ জনকে বহিষ্কার করা হয়েছে।

এছাড়াও গত ২৮ আগস্ট ওই পরীক্ষা কেন্দ্রে কক্ষ পরিদর্শক হিসেবে দায়িত্ব পালনকারী সহকারী অধ্যাপক মো. হাবিবুর রহমান এবং মো. রফিক-উজ-জামান দায়িত্ব পালনে অবহেলা এবং নকল প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হওয়ায় তাদের বিএ এবং বিএসএস পরীক্ষা-২০২৫-এর সব কার্যক্রম থেকে আজীবনের জন্য অব্যাহতি প্রদান করা হয়।

গৃহীত সিদ্ধান্তসমূহে আরও রয়েছে- বাতিলকৃত কেন্দ্রের পরিবর্তে গাংনী মহিলা ডিগ্রি কলেজ মেহেরপুরকে নতুন পরীক্ষা কেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয় এবং ঘটনাটি তদন্তের জন্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আনিসুর রহমানকে আহ্বায়ক করে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দ্রুত তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় নকল বা পরীক্ষায় কোনো ধরনের অসদুপায়ের বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে। একটি সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য পরীক্ষা ব্যবস্থা নিশ্চিত করা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। পরীক্ষার স্বচ্ছতা ও মর্যাদা ক্ষুণ্ণ করার কোনো চেষ্টা বরদাশত করা হবে না। এ ঘটনায় তদন্তসাপেক্ষে দায়ী ব্যক্তি বা ব্যক্তিবর্গের বিরুদ্ধে বিধি ও প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপাচার্য পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট সব কর্মকর্তা, কর্মচারী, কেন্দ্র কর্তৃপক্ষ ও কক্ষ পরিদর্শকদের সর্বোচ্চ সতর্কতা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।

বাউবির উপাচার্য কর্তব্যরত সাংবাদিকদের ওপর হামলা ও প্রহারের ঘটনায় তীব্র নিন্দা ও গভীর সমবেদনা প্রকাশ করেছেন। তিনি এ ঘটনায় আহত সাংবাদিকদের দ্রুত সুস্থতা কামনা করেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘কাজ নাই, বেতন নাই’ উত্তরায় ৫ পোশাক কারখানা বন্ধ

‘কাজ নাই, বেতন নাই’ উত্তরায় ৫ পোশাক কারখানা বন্ধ

কমানো হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষার ফি

কমানো হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষার ফি

টঙ্গীতে থানার গেটে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেফতার ৫

টঙ্গীতে থানার গেটে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেফতার ৫

গাজীপুরে দেড় মণ গাঁজাসহ মাদককারবারি গ্রেফতার

গাজীপুরে দেড় মণ গাঁজাসহ মাদককারবারি গ্রেফতার

গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, প্রতিবাদে গাজীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, প্রতিবাদে গাজীপুরে ছাত্রদলের বিক্ষোভ

আরও পড়ুন

চাঁদার টাকায় আধুনিক অস্ত্রের মজুত

চাঁদার টাকায় আধুনিক অস্ত্রের মজুত

জঙ্গল থেকে জনপদ ইতিহাসের সাক্ষী তিতাখাঁ মিতাখাঁ মসজিদ

ইতিহাসের সাক্ষী তিতাখাঁ মিতাখাঁ মসজিদ

ইয়াবা আত্মসাতের অভিযোগ পাহাড়ে বিচারের নামে দুজনকে পিটিয়ে হত্যা

পাহাড়ে বিচারের নামে দুজনকে পিটিয়ে হত্যা

নিত্য মৃত্যুর ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক একনেকে ঠাঁই হয়নি ছয় লেন প্রকল্পের

একনেকে ঠাঁই হয়নি ছয় লেন প্রকল্পের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম