Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

গাজীপুরে দেড় মণ গাঁজাসহ মাদককারবারি গ্রেফতার

Advertisement

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০১:২০ এএম

গাজীপুরে দেড় মণ গাঁজাসহ মাদককারবারি গ্রেফতার

ছবি: যুগান্তর

Advertisement

গাজীপুর মেট্রোপলিটন সদর থানা এলাকায় অভিযান চালিয়ে ৬০ কেজি গাঁজা ও মাদক পরিবহণে ব্যবহৃত একটি পিকআপভ্যানসহ এক মাদককারবারিকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি (উত্তর) বিভাগের একটি দল গাজীপুর সদর থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজারিয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি পিকআপভ্যানে মাদক বিক্রির সময় ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার বাসিন্দা আরিফ ভূঁইয়াকে (২৭) গ্রেফতার করা হয়। পরে তার হেফাজতে থাকা পিকআপভ্যান তল্লাশি করে ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে গাজীপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।

মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) অশোক কুমার পাল জানান, মাদক নির্মূলে মহানগর গোয়েন্দা পুলিশ জিরো টলারেন্স নীতিতে অভিযান পরিচালনা করছে। মাদক কারবারে যারাই জড়িত থাকুন না কেন কোনো ছাড় দেওয়া হবে না।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম