Logo
Logo
×
   

সারাদেশ

সাতক্ষীরায় মাদক ও ভারতীয় পণ্য জব্দ, গ্রেফতার ১

Icon

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৭:১৯ পিএম

সাতক্ষীরায় মাদক ও ভারতীয় পণ্য জব্দ, গ্রেফতার ১

গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগর উপজেলার মথুরাপুর এলাকায় এ অভিযান চালানো হয়। ছবি: যুগান্তর

সাতক্ষীরার শ্যামনগরে একটি কাভার্ড ভ্যানে অভিযান চালিয়ে মাদক, ভারতীয় ওষুধ ও বিড়ি জব্দ করেছে র‍্যাব-৬।  

এ সময় ঘটনাস্থল থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। 

শনিবার (৪ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগর উপজেলার মথুরাপুর এলাকায় এ অভিযান চালানো হয়।  

গ্রেফতার ব্যক্তির নাম মো. আব্দুল মজিদ শেখ (৩৬)। র‍্যাব জানায়, তিনি দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্য এনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতেন।

র‍্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার জায়েন উদ্দিন মোহাম্মদ জিয়াদ বলেন, এ ঘটনায় উদ্ধার করা আলামতসহ গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮–এর সংশ্লিষ্ট ধারায় শ্যামনগর থানায় মামলা করা হয়েছে। পলাতক অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .