Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বাঘায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

Advertisement

Icon

বাঘা (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৮:২৪ পিএম

বাঘায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

ফাইল ছবি

Advertisement

রাজশাহীর বাঘায় শরিফা খাতুন (৩৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। 

শুক্রবার (৩ জুলাই) রাতে উপজেলার কিশোরপুর এলাকার একটি আম বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়। 

মৃত শরিফা খাতুন উপজেলার কিশরপুর গ্রামের আব্দুল আজিজের মেয়ে। 

জানা গেছে, শরিফা খাতুনের ১৭ বছর আগে গাজীপুর এলাকার মোহাম্মদ রাব্বি হোসেনের সঙ্গে বিয়ে হয়। তাদের এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। তারা পোশাক কারখানায় চাকরি করে গাজীপুর এলাকায় জমি কিনে ছোট একটি বাড়ি বানিয়েছিলেন।  

শুক্রবার সন্ধ্যায় শরিফা খাতুন বাবার বাড়ি কিশরপুরে আসেন। পরে রাত ৩টার দিকে বাড়ির সামনের একটি আমগাছে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের লোকজন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

পরবর্তীতে বাঘা থানাকে ঘটনাটি জানানো হলে শনিবার সকালে পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহতের লাশ উদ্ধার করে।  

শরিফা খাতুনের স্বামী মোহাম্মদ রাব্বি হোসেন বলেন, জমি কিনে বাড়ি করতে গিয়ে বিভিন্ন এনজিও থেকে ঋণ নেওয়া হয়েছে। ঋণের কিস্তি পরিশোধের বিষয়ে আমি ও আমার স্ত্রী মানসিকভাবে উদ্বিগ্ন ছিলাম। তবে শরিফা খাতুনের পরিবারের সদস্যরা মৃত্যুর সুনির্দিষ্ট কোনো কারণ জানাতে পারেনি। 

বাঘা থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা আবুল কালাম বলের,  ঘটনাটি নিয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। তার মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনের জন্য তদন্ত শুরু করা হয়েছে।

বাঘা থানার ওসি সেরাজুল হক বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।  

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফারাক্কা চুক্তি নবায়ন ভারতের বন্ধুত্বের পরীক্ষা: পানিসম্পদ প্রতিমন্ত্রী

ফারাক্কা চুক্তি নবায়ন ভারতের বন্ধুত্বের পরীক্ষা: পানিসম্পদ প্রতিমন্ত্রী

ক্রিকেটারদের পাসপোর্ট-আইফোন-ডলারসহ ৮ লাগেজ উধাও

ক্রিকেটারদের পাসপোর্ট-আইফোন-ডলারসহ ৮ লাগেজ উধাও

ভবন নির্মাণে বিধি ভাঙলে আইনি ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী

ভবন নির্মাণে বিধি ভাঙলে আইনি ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী

পরীক্ষকের বাসায় এইচএসসি পরীক্ষার্থীকে ফের লেখার সুযোগ, তদন্তে সত্যতা মিলেছে

পরীক্ষকের বাসায় এইচএসসি পরীক্ষার্থীকে ফের লেখার সুযোগ, তদন্তে সত্যতা মিলেছে

নিজে ক্লাশে অনুপস্থিত, মামাকে দিয়ে পাঠদান করান রাবি ছাত্রদল নেতা

নিজে ক্লাশে অনুপস্থিত, মামাকে দিয়ে পাঠদান করান রাবি ছাত্রদল নেতা

সার ডিলার নিয়োগে দলীয়করণের অভিযোগ এনসিপির, ইউএনও কার্যালয়ে তালা

সার ডিলার নিয়োগে দলীয়করণের অভিযোগ এনসিপির, ইউএনও কার্যালয়ে তালা

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম