Logo
Logo
×

Advertisement

সারাদেশ

অশ্লীল ভিডিও ধারণ করে প্রচার, ৮ নারী-পুরুষ আটক

Icon

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৯:৪২ পিএম

অশ্লীল ভিডিও ধারণ করে প্রচার, ৮ নারী-পুরুষ আটক

Advertisement

অশ্লীল ভিডিও ধারণ করে ফেসবুকে প্রচারের অভিযোগে পূর্বধলায় একটি চক্রের আট সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১০টি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে।

প্রাথমিকভাবে উদ্ধার করা ফোনগুলোতে ২০২৫ সাল থেকে চলতি বছরের ২ জুলাই পর্যন্ত ধারণ করা শতাধিক অশ্লীল ভিডিও পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, উপজেলার শিবপুর এলাকার ‘টাঙ্গাইল’ নামের একটি ফিশারিতে অভিযান চালিয়ে সাতজন পুরুষ ও একজন নারীকে আটক করা হয়। অভিযানের সময় আরও দুই নারী ও ছয়/সাতজন সহযোগী পালিয়ে যান। ফিশারিটি টাঙ্গাইলের এলেঙ্গা এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত কর্নেল শাফি খানের মালিকানাধীন বলে জানা গেছে।

আটকরা হলেন- শিবপুর গ্রামের সিরাজুল ইসলাম, শুভ মিয়া, সাগর মিয়া, জুয়েল মিয়া, মাজিজুল মিয়া ও কাজল মিয়া, মেঘশিমুল গ্রামের হাবিবুর রহমান হাবি এবং সালমাকান্দা গ্রামের মনিরা আক্তার।

পুলিশের দাবি, আটকরা দীর্ঘদিন ধরে আরও কয়েকজন নারী-পুরুষকে সঙ্গে নিয়ে মোবাইল ফোনে অশ্লীল ভিডিও ধারণ করে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করে আসছিলেন।

ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আটক আটজনসহ ১৪ জনের নাম উল্লেখ করে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। এছাড়া অজ্ঞাতনামা পাঁচ থেকে ছয়জনকে আসামি করা হয়েছে। আটকদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ওষুধের আড়ালে ইয়াবার কারবার, ব্যবসায়ী গ্রেফতার

ওষুধের আড়ালে ইয়াবার কারবার, ব্যবসায়ী গ্রেফতার

প্রেমের বিয়ের পর বিচ্ছেদ, ৯ ঘণ্টার ব্যবধানে দুজনের লাশ উদ্ধার

প্রেমের বিয়ের পর বিচ্ছেদ, ৯ ঘণ্টার ব্যবধানে দুজনের লাশ উদ্ধার

বাড়ির সীমানার জন্য বড় ভাইয়ের হাতে প্রাণ গেল ছোট ভাইয়ের

বাড়ির সীমানার জন্য বড় ভাইয়ের হাতে প্রাণ গেল ছোট ভাইয়ের

সাংবাদিক আলিফ হত্যা: দ্রুত বিচারের দাবিতে কাফনের কাপড় পরে মানববন্ধন

সাংবাদিক আলিফ হত্যা: দ্রুত বিচারের দাবিতে কাফনের কাপড় পরে মানববন্ধন

সন্ত্রাসীদের গুলিতে নিহত সাংবাদিক আলিফ ফকিরের স্ত্রীকে চাকরি দিলেন ডেপুটি স্পিকার

সন্ত্রাসীদের গুলিতে নিহত সাংবাদিক আলিফ ফকিরের স্ত্রীকে চাকরি দিলেন ডেপুটি স্পিকার

দুই আসামির জবানবন্দিতে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

সাংবাদিক আলিফ হত্যা দুই আসামির জবানবন্দিতে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম