Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বিদ্যুতের লাইন মেরামতের সময় বিদ্যুৎস্পর্শে ২ শ্রমিকের মৃত্যু

Advertisement

Icon

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৪:০৯ পিএম

বিদ্যুতের লাইন মেরামতের সময় বিদ্যুৎস্পর্শে ২ শ্রমিকের মৃত্যু

Advertisement

নীলফামারীর কিশোরগঞ্জে বিদ্যুতের লাইন মেরামতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (৫ জুলাই) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের মুশা পাকার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—নীলফামারী সদর উপজেলার সুটিপাড়া গ্রামের মৃত মেহের চাঁদের ছেলে আব্দুল মোমিন (৪০) এবং একই গ্রামের ডাইরকা চন্দ্রের ছেলে জয়ন্ত কুমার (২৮)।

জানা গেছে, কিশোরগঞ্জ-ভিন্নজগত সড়কসংলগ্ন এলাকায় পল্লী বিদ্যুতের লাইন মেরামতের কাজ চলছিল। এ সময় পুরোনো লাইনের বিদ্যুৎ সংযোগ বন্ধ না করেই আটজন শ্রমিক নতুন খুঁটি স্থাপনের কাজ করছিলেন। নতুন খুঁটি স্থাপনের সময় সেটি বিদ্যুতের তারের সংস্পর্শে এসে বিদ্যুতায়িত হয়ে পড়ে। এতে আব্দুল মোমিন ও জয়ন্ত কুমার বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

কিশোরগঞ্জ থানার ওসি লুৎফর রহমান জানান, আইনগত প্রক্রিয়া শেষে লাশ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নীলফামারীর জনপ্রিয় কণ্ঠ শিল্পী ফারুক ভুঁইয়া আর নেই

নীলফামারীর জনপ্রিয় কণ্ঠ শিল্পী ফারুক ভুঁইয়া আর নেই

জৈব সারের নামে ভেজাল সার উৎপাদনের অভিযোগ

জৈব সারের নামে ভেজাল সার উৎপাদনের অভিযোগ

পেয়ারার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ কিশোরের বিরুদ্ধে

পেয়ারার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ কিশোরের বিরুদ্ধে

মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী, অবস্থা গুরুতর

মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী, অবস্থা গুরুতর

সংবিধান সংশোধন কমিটির বৈঠক বয়কট করেছে এনসিপি: আখতার হোসেন

সংবিধান সংশোধন কমিটির বৈঠক বয়কট করেছে এনসিপি: আখতার হোসেন

বাড়িতে আইপিএস মেরামত করতে গিয়ে এসআইয়ের মৃত্যু

বাড়িতে আইপিএস মেরামত করতে গিয়ে এসআইয়ের মৃত্যু

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম