Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বান্দরবানে জাতীয় যুবশক্তির ১০ নেতাকর্মীর পদত্যাগ

Icon

বান্দরবান (দক্ষিণ) প্রতিনিধি

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৬:২৫ পিএম

বান্দরবানে জাতীয় যুবশক্তির ১০ নেতাকর্মীর পদত্যাগ

জাতীয় যুবশক্তি

Advertisement

মতবিরোধ ও অভ্যন্তরীণ কোন্দলের জেরে বান্দরবানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় যুবশক্তির জেলা কমিটির ১০ নেতাকর্মী পদত্যাগ করেছেন।

পদত্যাগকারীরা হলেন— জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক বাবলু নন্দী, যুগ্ম সদস্য সচিব (দপ্তর) মো. শাহাদাত হোসেন, যুগ্ম সদস্য সচিব জুবায়েদ হোসাইন ইমরান, যুগ্ম সদস্য সচিব (যুব উন্নয়ন) আব্দুল্লাহ আল হাসান, মুখ্য সংগঠক ইয়াসিন আরাফাত এবং সংগঠক আব্দুর রহিম আশিক, নাজমুল আলম, মো. সোহান, মো. সরোয়ার ও মাহমুদুল হাসান অভি।

শনিবার রাতে পদত্যাগী নেতারা জানান, স্থানীয় ও জেলা পর্যায়ের নেতৃত্বের মধ্যে চলমান মতবিরোধ ও কোন্দলের কারণে সংগঠনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং সাংগঠনিক পরিবেশ নষ্ট হচ্ছে। বারবার কেন্দ্রীয় নেতাদের বিষয়টি অবহিত করা হলেও সমস্যার সুনির্দিষ্ট সমাধান না হওয়ায় তারা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

তারা আরও বলেন, সংগঠনের নীতি, আদর্শ ও সাংগঠনিক মূল্যবোধের সঙ্গে সমন্বয় রেখে দায়িত্ব পালন করা তাদের পক্ষে আর সম্ভব হচ্ছে না। তাই তারা স্বেচ্ছায় জাতীয় যুবশক্তির সব সাংগঠনিক পদ থেকে পদত্যাগ করেছেন।

জাতীয় যুবশক্তির বান্দরবান জেলা শাখার পদত্যাগী মুখ্য সংগঠক ইয়াসিন আরাফাত বলেন, এনসিপির নতুন জেলা কমিটি গঠনের পর আমাদের কোনো কার্যক্রমে সম্পৃক্ত করা হয়নি। আমাদের অবহেলা করা হয়েছে। এ কারণেই আমরা পদত্যাগ করেছি।

এ বিষয়ে জাতীয় যুবশক্তির বান্দরবান জেলা শাখার আহ্বায়ক সাদ্দাম হোসেন বলেন, আমি নেতাকর্মীদের পদত্যাগপত্র পেয়েছি। সেগুলো কেন্দ্রীয় কমিটির কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত বছরের ৩ অক্টোবর জাতীয় যুবশক্তির ৪১ সদস্যবিশিষ্ট বান্দরবান জেলা কমিটি গঠন করা হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

লামায় রেজিস্ট্রেশন কার্যক্রম বান্দরবানে স্থানান্তর, স্থানীয়দের ক্ষোভ

লামায় রেজিস্ট্রেশন কার্যক্রম বান্দরবানে স্থানান্তর, স্থানীয়দের ক্ষোভ

বান্দরবানে বজ্রপাতে প্রাণ গেল স্কুল দপ্তরি ও শিশুর

বান্দরবানে বজ্রপাতে প্রাণ গেল স্কুল দপ্তরি ও শিশুর

আলীকদমে পিকআপ উল্টে নিহত ১

আলীকদমে পিকআপ উল্টে নিহত ১

নিজের অবৈধ রিসোর্টে তরুণীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেফতার

নিজের অবৈধ রিসোর্টে তরুণীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেফতার

লম্বা ছুটিতে পর্যটকে পরিপূর্ণ বান্দরবান

লম্বা ছুটিতে পর্যটকে পরিপূর্ণ বান্দরবান

বস্তাবন্দি ভিডিও পাঠিয়ে তিন ছাত্রীর জন্য ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি

বস্তাবন্দি ভিডিও পাঠিয়ে তিন ছাত্রীর জন্য ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম