Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা

Icon

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৮:৫৫ পিএম

মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা

ফাইল ছবি

Advertisement

কুড়িগ্রামের উলিপুরে এক মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। উপজেলার একটি নুরানি ও হাফিজিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে। 

রোববার (৫ জুলাই) ভুক্তভোগী শিক্ষার্থীকে ডাক্তারি পরীক্ষার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠায় পুলিশ। 

এলাকাবাসী ও মামলা সূত্রে জানা গেছে, উপজেলার গুনাইগাছ ইউনিয়নের নাগড়াকুড়া বাজার এলাকার আনু মিয়ার ছেলে রাকিব (১৯) ভুক্তভোগী ওই শিক্ষার্থীকে (১৭) দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। গত ৩০ জুন বিকালে রাকিব ওই শিক্ষার্থীকে স্থানীয় একটি মাদ্রাসায় আসতে বলেন। এরপর ওই শিক্ষার্থী সেখানে গেলে মাদ্রাসার একটি শ্রেণিকক্ষে উভয়ে গল্পে করেন। 

এ সময় রাকিব মাদ্রাসার দায়িত্বে থাকা শিক্ষক সহিদুল ইসলামের (৪০) সঙ্গে ওই শিক্ষার্থীকে পরিচয় করিয়ে দেন এবং সেখানেই অবস্থান করেন। পরবর্তীতে রাত গভীর হলে ওই শিক্ষক রাকিবকে শ্রেণিকক্ষেই ঘুমাতে বলে মেয়েটিকে মাদ্রাসার অফিস কক্ষে নিয়ে যান। এরপর অফিস কক্ষের দরজা বন্ধ করে সহিদুল ওই ছাত্রীকে মারধর করে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় ভুক্তভোগীর চিৎকারে রাকিব এসে দরজা খুলতে বললে সহিদুল রাকিবের কাছে শিক্ষার্থীকে রেখে চলে যান।  

পরে তাকে ধর্ষণচেষ্টার কথা রাকিবকে জানালে তিনি ভুক্তভোগীকে সান্ত্বনা দেন। এরপর রাকিব ওই শিক্ষার্থীকে বিয়ে করার আশ্বাস দিয়ে রাতভর একাধিকবার ধর্ষণ করেন। পরদিন সকালে রাকিব ও শিক্ষক সহিদুল মাদ্রাসা থেকে ওই শিক্ষার্থীকে তার বাড়িতে পাঠিয়ে দেন। শিক্ষার্থী বাড়িতে গিয়ে ঘটনার বিষয়ে স্বজনদের জানান। এরপর স্থানীয় মাতবররা ওই শিক্ষকের পক্ষ হয়ে বিষয়টি ধামাচাপা দিতে শিক্ষার্থীর পরিবারকে চাপ দিতে থাকেন। 

পরে এ ঘটনায় ভুক্তভোগীর নানা বাদী হয়ে শনিবার (৪ জুলাই) রাতে রাকিব ও শিক্ষক সহিদুল ইসলামের বিরুদ্ধে উলিপুর থানায় মামলা করেন।   

উলিপুর থানার ওসি সাঈদ ইবনে সিদ্দিক জানান, শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। ওই শিক্ষার্থীর ডাক্তারি পরীক্ষা করার জন্য রোববার কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।  

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইয়াবাসহ জাসাস নেতা আটক

ইয়াবাসহ জাসাস নেতা আটক

বরই খাওয়ানোর কথা বলে শিশুকে নিপীড়নের পর হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

বরই খাওয়ানোর কথা বলে শিশুকে নিপীড়নের পর হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

শিশু শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে শিক্ষকের যাবজ্জীবন

শিশু শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে শিক্ষকের যাবজ্জীবন

পাশের বাড়িতে গ্যাসলাইট আনতে গিয়ে ধর্ষণের শিকার তরুণী

পাশের বাড়িতে গ্যাসলাইট আনতে গিয়ে ধর্ষণের শিকার তরুণী

রোগীর শরীরে কাঁচের টুকরো রেখে সেলাই, চিকিৎসক বললেন ‘স্যরি’

রোগীর শরীরে কাঁচের টুকরো রেখে সেলাই, চিকিৎসক বললেন ‘স্যরি’

কুড়িগ্রামে পরিবার পরিকল্পনা কার্যালয় নাকি বাসাবাড়ি!

কুড়িগ্রামে পরিবার পরিকল্পনা কার্যালয় নাকি বাসাবাড়ি!

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম