Logo
Logo
×

Advertisement

সারাদেশ

যুগান্তরে সংবাদ প্রকাশের পর মাদারগঞ্জ উপজেলা বিএনপি নেতাকে অব্যাহতি

Icon

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৮:৫২ পিএম

যুগান্তরে সংবাদ প্রকাশের পর মাদারগঞ্জ উপজেলা বিএনপি নেতাকে অব্যাহতি

ফাইল ছবি

Advertisement

জামালপুরের মাদারগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনের বিরুদ্ধে নারীসংক্রান্ত অভিযোগ নিয়ে দৈনিক যুগান্তরে সংবাদ প্রকাশের পর তাকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে এবং সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনকে পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভিযোগের তদন্ত ও পরবর্তী সাংগঠনিক সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।  

মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন যুগান্তরকে জানান, বিএনপি কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ড বা শৃঙ্খলাভঙ্গের অভিযোগকে প্রশ্রয় দেয় না। তারই ধারাবাহিকতায় নিজাম উদ্দিনের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ায় তার দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি দিয়ে আগামী তিন দিনের মধ্যে জবাব চাওয়া হয়েছে। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্যতা যাচাই করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এ বিষয়ে অভিযুক্ত নিজাম উদ্দিন যুগান্তরকে জানান, তার বিরুদ্ধে উপজেলা বিএনপি কী সিদ্ধান্ত নিয়েছে তা তিনি জানেন না।

উল্লেখ্য, গত শুক্রবার দৈনিক যুগান্তরে নিজাম উদ্দিনের বিরুদ্ধে নারীসংক্রান্ত অভিযোগ নিয়ে একটি সংবাদ প্রকাশিত হলে বিষয়টি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা: মাদ্রাসা শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড

শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা: মাদ্রাসা শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড

গার্মেন্টসে অস্থিরতা সৃষ্টির পেছনে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী

গার্মেন্টসে অস্থিরতা সৃষ্টির পেছনে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী

অভ্যর্থনার অপেক্ষা না করেই জনতার ভিড়ে মিশে গেলেন প্রধানমন্ত্রী

অভ্যর্থনার অপেক্ষা না করেই জনতার ভিড়ে মিশে গেলেন প্রধানমন্ত্রী

স্বৈরাচারী শক্তি আবারও ষড়যন্ত্রের ফণা তুলেছে: প্রধানমন্ত্রী

স্বৈরাচারী শক্তি আবারও ষড়যন্ত্রের ফণা তুলেছে: প্রধানমন্ত্রী

দিনদুপুরে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা

দিনদুপুরে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা

৭ নভেম্বরের শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম