Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মাদারগঞ্জে বিএনপির ৩ নেতাকর্মীকে কার্যক্রম থেকে বিরত থাকতে নোটিশ

Icon

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ১০:৪১ পিএম

মাদারগঞ্জে বিএনপির ৩ নেতাকর্মীকে কার্যক্রম থেকে বিরত থাকতে নোটিশ

Advertisement

জামালপুরের মাদারগঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে দল ও অঙ্গ সংগঠনের তিনজনকে দলীয় কার্যক্রম থেকে বিরত থাকার জন্য পৃথক সাংগঠনিক নোটিশ প্রদান করেছে।

রোববার বিকালে মাদারগঞ্জ উপজেলা বিএনপির প্যাডে সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতনের স্বাক্ষরে এ নোটিশ প্রদান করা হয়।

নোটিশে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও আদারভিটা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. নিজাম উদ্দিনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে একজন নারীর সঙ্গে সংশ্লিষ্ট একটি অভিযোগ ব্যাপকভাবে প্রচারিত হয়েছে, যা দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে বলে দাবি করা হয়েছে।

এর পরিপ্রেক্ষিতে তার ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের পদ স্থগিতের জন্য জামালপুর জেলা বিএনপির কাছে সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে কেন তার বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সেই বিষয়ে তিন কার্যদিবসের মধ্যে উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

এছাড়া মাদারগঞ্জ উপজেলা বিএনপির নেত্রী সুলতানা আক্তার নিশু এবং তারেক জিয়ার প্রজন্ম দলের সাবেক উপজেলা সভাপতি তামিম আহম্মেদ সবুজের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আপত্তিকর ভিডিও সংক্রান্ত অভিযোগের কথা উল্লেখ করে পৃথক নোটিশে তাদের দলীয় সব ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

তবে নোটিশে উত্থাপিত অভিযোগগুলোর সত্যতা সম্পর্কে কোনো তদন্তের ফলাফল উল্লেখ করা হয়নি।

মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর  কাদের বাবুল খান সাংবাদিকদের কাছে ওই ৩ জনের বিরুদ্ধে সাংগঠনিক নোটিশ জারির বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা: মাদ্রাসা শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড

শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা: মাদ্রাসা শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড

যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ

যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ

মাদ্রাসা ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, ইমামের যাবজ্জীবন

মাদ্রাসা ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, ইমামের যাবজ্জীবন

বিয়ের ৩ সপ্তাহ না যেতেই পাতানো মামার সঙ্গে পালালেন গৃহবধূ

বিয়ের ৩ সপ্তাহ না যেতেই পাতানো মামার সঙ্গে পালালেন গৃহবধূ

বট বাহিনীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার

সভায় বিমানমন্ত্রী বট বাহিনীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার

সন্তানসহ সিমিকে আপন করে নিলেন ফিনল্যান্ড থেকে আসা মিকাইল

সন্তানসহ সিমিকে আপন করে নিলেন ফিনল্যান্ড থেকে আসা মিকাইল

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম