Logo
Logo
×

Advertisement

সারাদেশ

এমপি ও ওসির স্বাক্ষর নকল করে চাঁদাবাজি, গ্রেফতার ১

Icon

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০২:২০ এএম

এমপি ও ওসির স্বাক্ষর নকল করে চাঁদাবাজি, গ্রেফতার ১

ফাইল ছবি

Advertisement

গাজীপুর-১ আসনের সংসদ সদস্য ও কোনাবাড়ী থানার ওসির স্বাক্ষর নকল করে বাংলাদেশ অটোরিকশা-অটোটেম্পু শ্রমিক ফেডারেশনের নামে ভুয়া অনুমতিপত্র বানিয়ে চাঁদাবাজি করার সময় আ. মমিন নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (৫ জুলাই) দুপুরে উপজেলার সফিপুর এলাকায় স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

এ ঘটনায় শ্রমিক নেতা মাসুদ বাদী হয়ে মমিনকে আসামি করে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আ. মমিন নিজেকে বাংলাদেশ অটোরিকশা-অটোটেম্পু শ্রমিক ফেডারেশন, কোনাবাড়ী থানা শাখার চেয়ারম্যান হিসেবে পরিচয় দিতেন। তার কাছে পাওয়া একটি অনুমতিপত্রে গাজীপুর-১ আসনের সংসদ সদস্য, কোনাবাড়ী থানার ওসি এবং কালিয়াকৈর উপজেলা চেয়ারম্যানের নাম ও স্বাক্ষর জাল করা একটি লিফলেট পাওয়া গেছে।

অনুমতিপত্রে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনার নামে সড়ক, বাজার ও বাসস্ট্যান্ডে স্বেচ্ছাসেবী কাজের কথা বলা হলেও, এই কাগজ ব্যবহার করে তিনি বিভিন্নস্থানে অটোরিকশা চালকদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করতেন।   রোববারও (৫ জুলাই) উপজেলার সফিপুর এলাকায় ওই অনুমতিপত্র দিয়ে চাঁদাবাজি করছিলেন মমিন। বিষয়টি সন্দেহ হলে কাগজপত্র যাচাই করে দেখা যায় স্বাক্ষরগুলো জাল। পরে তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী জানান, তিনি বলতেন প্রশাসনের অনুমতি আছে। চাঁদা না দিলে গাড়ি আটক করবে, মামলা দেবে। ভয়ে অনেকেই টাকা দিয়েছে।

কালিয়াকৈর থানার ওসি বলেন, কোনাবাড়ী থানার ওসি এবং গাজীপুর-১ আসনের সংসদ সদস্যের স্বাক্ষর নকল করে অটোরিকশা থেকে চাঁদাবাজির সময় স্থানীয় জনতা মমিন নামে একজনকে আটক করে পুলিশে দিয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কালিয়াকৈরে ৪ নারী ছিনতাইকারী আটক

কালিয়াকৈরে ৪ নারী ছিনতাইকারী আটক

দুটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

বেতন বৃদ্ধির দাবি অবরোধ সংঘর্ষ দুটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

শ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

৩০ হাজার টাকা বেতন দাবি শ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

কালিয়াকৈরে শিয়ালের কামড়ে শিশুসহ আহত ২৫

কালিয়াকৈরে শিয়ালের কামড়ে শিশুসহ আহত ২৫

সন্ত্রাসী হামলায় আহত আজিবরের ২৬ দিন পর মৃত্যু

সন্ত্রাসী হামলায় আহত আজিবরের ২৬ দিন পর মৃত্যু

কালিয়াকৈরে চাচির মুখ ঝলসে দেওয়ার অভিযোগ

কালিয়াকৈরে চাচির মুখ ঝলসে দেওয়ার অভিযোগ

আরও পড়ুন

জন্মদিন পালন করা হলো না ছেলের , বাড়ি ফিরল পুলিশ কনস্টেবলের লাশ

জন্মদিন পালন করা হলো না ছেলের , বাড়ি ফিরল পুলিশ কনস্টেবলের লাশ

কালিয়াকৈরে ৪ নারী ছিনতাইকারী আটক

কালিয়াকৈরে ৪ নারী ছিনতাইকারী আটক

পুলিশের অভিযানে সাবেক দুই চেয়ারম্যানসহ গ্রেফতার ৪

পুলিশের অভিযানে সাবেক দুই চেয়ারম্যানসহ গ্রেফতার ৪

অভাবের সংসারেও নির্লোভ চানাচুর বিক্রেতা, ফিরিয়ে দিলেন ৩ ভরি স্বর্ণ

অভাবের সংসারেও নির্লোভ চানাচুর বিক্রেতা, ফিরিয়ে দিলেন ৩ ভরি স্বর্ণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম