Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কালিয়াকৈরে চাচির মুখ ঝলসে দেওয়ার অভিযোগ

Advertisement

Icon

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০৮:১৩ পিএম

কালিয়াকৈরে চাচির মুখ ঝলসে দেওয়ার অভিযোগ

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: সংগৃহীত

Advertisement

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকায় পারিবারিক বিরোধের জেরে চাচি রাশেদা বেগমের মুখ ও ঘাড়ে ফুটন্ত গরম পানি দিয়ে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে ভাতিজার স্ত্রী তানিয়া আক্তারের বিরুদ্ধে।  ওই ঘটনায় সোমবার (১৭ আগস্ট) দুপুরে রাশেদার স্বামী  নুরুল ইসলাম বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

আহত রাশেদা বেগম (৪০) বর্তমানে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তিনি রামচন্দ্রপুর এলাকার নুরুল ইসলামের স্ত্রী।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রামচন্দ্রপুর এলাকার নুরুল ইসলামের স্ত্রী রাশেদা বেগমের সঙ্গে তার ভাতিজার স্ত্রী তানিয়া আক্তারের পারিবারিক বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জের ধরে গত শুক্রবার রাত ৯টার দিকে তানিয়ার সঙ্গে চাচী রাশেদা বেগমের কথা-কাটাকাটির একপর্যায়ে তানিয়া রান্নাঘর থেকে শুকনা মরিচ মেশানো ফুটন্ত পানি এনে রাশেদার মুখ ও ঘাড়ে ঢেলে দেন।  এতে রাশেদার মুখ, গলা ও শরীরের ডান পাশ ঝলসে যায়। 

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে রাশেদা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত(ওসি) শহিদুল ইসলাম বলেন, এঘটনায় অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সরাসরি অসহায় মানুষের কথা শুনে তাৎক্ষণিক ব্যবস্থা নেন গাজীপুরের ডিসি

সরাসরি অসহায় মানুষের কথা শুনে তাৎক্ষণিক ব্যবস্থা নেন গাজীপুরের ডিসি

যেভাবে পালিয়ে গেলেন পিচ্চি রাজা, দেখা গেল সিসিটিভি ফুটেজে

যেভাবে পালিয়ে গেলেন পিচ্চি রাজা, দেখা গেল সিসিটিভি ফুটেজে

ছিনতাইকারীর ছুরিকাঘাতে পুলিশ কর্মকর্তা আহত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে পুলিশ কর্মকর্তা আহত

আজ একনেকে উঠছে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প

আজ একনেকে উঠছে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প

ধর্ষণের পর রক্তক্ষরণে কলেজছাত্রীর মৃত্যু, প্রধান অভিযুক্ত গ্রেফতার

ধর্ষণের পর রক্তক্ষরণে কলেজছাত্রীর মৃত্যু, প্রধান অভিযুক্ত গ্রেফতার

গাজীপুরে স্থানীয় নির্বাচনের সময় নিয়ে সিইসির কাছে তাবলিগের আবেদন

গাজীপুরে স্থানীয় নির্বাচনের সময় নিয়ে সিইসির কাছে তাবলিগের আবেদন

আরও পড়ুন

চসিক নগরভবনে পুলিশের অভিযান আবারও আলোচনায় শীর্ষ সন্ত্রাসী বগা

আবারও আলোচনায় শীর্ষ সন্ত্রাসী বগা

জলপরী দেখতে চলল পুজো-অর্চনা, জালে মিলল সিলভার কার্প মাছ

জলপরী দেখতে চলল পুজো-অর্চনা, জালে মিলল সিলভার কার্প মাছ

কোটি কোটি টাকা আত্মসাৎ সাবেক দুই ব্যাংক ম্যানেজারসহ গ্রেফতার ৫

সাবেক দুই ব্যাংক ম্যানেজারসহ গ্রেফতার ৫

বিদ্যালয় থেকে ছাত্রীকে নিয়ে যাওয়ার সময় নারী আটক, জনতার হামলায় চার পুলিশ আহত

বিদ্যালয় থেকে ছাত্রীকে নিয়ে যাওয়ার সময় নারী আটক, জনতার হামলায় চার পুলিশ আহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম