Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ভারিবর্ষণে ঘরের দেয়ালধসে শিশুর মৃত্যু

Icon

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ১০:৫১ পিএম

ভারিবর্ষণে ঘরের দেয়ালধসে শিশুর মৃত্যু

Advertisement

নরসিংদীর রায়পুরায় টানা ভারি বর্ষণের কারণে মাটির ঘরের দেয়ালধসে তানঝুমা (৮) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (৮ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মরজাল ইউনিয়নের মাইজপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তানঝুমা মাইজপাড়া গ্রামের আপেল মিয়ার মেয়ে। সে স্থানীয় মাইজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানায়, দুপুরে স্কুল ছুটি শেষে বাড়ি ফেরে তানঝুমা। এ সময় বাড়ির পাশে থাকা একটি পরিত্যক্ত মাটির ঘরের দেয়াল টানা ভারি বর্ষণের কারণে হঠাৎ ধসে তার উপর পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মর্মান্তিক এ ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। নিহত শিশুর বাবা কক্সবাজারে আছেন। তিনি বাড়িতে ফিরলে তানঝুমার দাফন সম্পন্ন করা হবে।

রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ রানা জানান, শিশুটি স্কুল থেকে বাড়ি ফিরে পরিত্যক্ত মাটির ঘরের দেয়ালের পাশে দাঁড়িয়ে ছিল। ভারি বর্ষণের কারণে মাটির দেয়ালটি ভিজে নরম হয়ে যায় এবং ধসে পড়ে। মাটির দেয়ালের নিচে চাপা পড়ে শিশুটির ঘটনাস্থলেই মৃত্যু হয়। পরিবারের সঙ্গে আমরা যোগাযোগ রাখছি, উপজেলা প্রশাসন থেকে পরিবারটিকে সার্বিক সহযোগিতা করা হবে।

রায়পুরা থানার ওসি মো. মজিবুর রহমান বলেন, দেয়াল চাপা পড়ে শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘পোশাক খাতকে অস্থিতিশীল করতে উসকানি দিচ্ছে অপশক্তি’

‘পোশাক খাতকে অস্থিতিশীল করতে উসকানি দিচ্ছে অপশক্তি’

নির্বাচনি ওয়াদা পূরণে প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি: খায়রুল কবির খোকন

নির্বাচনি ওয়াদা পূরণে প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি: খায়রুল কবির খোকন

নরসিংদীতে আধিপত্য নিয়ে টেঁটাযুদ্ধ, আহত ১২

নরসিংদীতে আধিপত্য নিয়ে টেঁটাযুদ্ধ, আহত ১২

ঘুস নেওয়ার ভিডিও ভাইরাল: ‘এআই কারসাজি’ বলছেন ভূমি কর্মকর্তা

ঘুস নেওয়ার ভিডিও ভাইরাল: ‘এআই কারসাজি’ বলছেন ভূমি কর্মকর্তা

সংঘর্ষের জন্য নেওয়া হচ্ছিল ১৪০ রাউন্ড গুলি, ধরা পড়লেন নারী

সংঘর্ষের জন্য নেওয়া হচ্ছিল ১৪০ রাউন্ড গুলি, ধরা পড়লেন নারী

কনসার্ট থেকে ফেরার পথে দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু

কনসার্ট থেকে ফেরার পথে দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম