চারঘাটে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ
চারঘাট (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ১০:৫৬ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
রাজশাহীর চারঘাটে খাওয়ানোর প্রলোভন দেখিয়ে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে শ্রী দেব (২১) নামে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে।
বুধবার (৮ জুলাই) দুপুরের দিকে চারঘাট বাজারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত শ্রী দেব একই এলাকার শ্রী জয়ের ছেলে। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে শ্রী দেবের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই শিশুটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। বুধবার দুপুরে শিশুটির মা শিশুটিকে বাড়িতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তিনি প্রতিবেশী দেবের বাড়ির বারান্দায় শিশুটিকে রক্তাক্ত অবস্থায় কাঁদতে দেখে কারণ জানতে চাইলে শিশুটি তার মাকে জানায়, বাড়িতে কেউ না থাকার সুবাদে দেব তাকে খাওয়ানোর কথা বলে ঘরের ভেতর ডেকে নিয়ে যায়। এরপর ঘরের দরজা বন্ধ করে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় অভিযুক্ত দেব কৌশলে বাড়ি থেকে পালিয়ে যায়।
ঘটনার পরপরই স্বজন ও প্রতিবেশীরা আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠান। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন রয়েছে।
চারঘাট মডেল থানার ওসি আব্দুল মালেক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অভিযুক্ত শ্রী দেব ঘটনার পর থেকেই পলাতক রয়েছে।

