Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কাঁধে করে সিএনজি পারাপার, ভাইরাল সেই ভিডিও নিয়ে যা জানা গেল

Icon

বান্দরবান প্রতিনিধি

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ১০:৫৯ পিএম

কাঁধে করে সিএনজি পারাপার, ভাইরাল সেই ভিডিও নিয়ে যা জানা গেল

কাঁধে করে সিএনজি পারাপার

Advertisement

অব্যাহত অবিরাম বর্ষণে বান্দরবানে নাইক্ষ্যংছড়িতে জনদুর্ভোগ বেড়েই মানুষের। জেলার বাইশারী ইউনিয়নের কাগজিখোলা-খুঁটাখালী এলাকায় পাহাড়ি ছড়ায় সেতু না থাকায় স্থানীয়দের কাঁধে করে একটি সিএনজিচালিত অটোরিকশা পারাপারের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

তবে ভাইরাল হওয়া ওই অটোরিকশায় কোনো গর্ভবতী নারী বা অসুস্থ রোগী ছিলে না। মূলত সেতুর দাবিতেই ছবি-ভিডিও ভাইরাল করা হয়েছে- দাবি স্থানীয় জনপ্রতিনিধিদের।

বুধবার (৮ জুলাই) বাইশারী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কাগজিখোলা-খুঁটাখালী ছড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের মতে, টানা বৃষ্টিতে ছড়ার পানি ও স্রোত বেড়ে যাওয়ায় যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে বাধ্য হয়ে কয়েকজন ব্যক্তি জীবনের ঝুঁকি নিয়ে কাঁধে তুলে একটি সিএনজিচালিত অটোরিকশা ছড়া পার করেন। বর্ষা মৌসুম এলেই এই ছড়ায় একই ধরনের দুর্ভোগের সৃষ্টি হয়। স্কুল-কলেজের শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষকে ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়।

দীর্ঘদিন ধরে সেখানে একটি স্থায়ী সেতু নির্মাণের দাবি জানানো হলেও তা আজও বাস্তবায়ন হয়নি। দ্রুত একটি টেকসই সেতু নির্মাণ করে নিরাপদ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

বাইশারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলম বলেন, নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ডের এবং লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ডের মধ্যবর্তী সংযোগ সীমান্তে খুঁটাখালী খাল অবস্থিত। সেখানে একটি সেতুর অভাব দীর্ঘদিনের। ভুক্তভোগী লোকজন সেতু না থাকায় কাঁধে করে সিএনজিটি পারাপার করেছেন। তবে ভাইরাল হওয়া তথ্যের বিপরীতে ওই সিএনজিতে কোনো গর্ভবতী নারী ছিল না।

তিনি জানান, প্রতি বছর বর্ষা মৌসুমে কাগজিখোলা-খুঁটাখালী ছড়ায় একই চিত্রের পুনরাবৃত্তি ঘটে। স্থায়ী সেতু নির্মাণ না হলে এলাকাবাসীর দুর্ভোগ আরও বাড়বে।

নাইক্ষ্যংছড়ি উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির সদস্য ও বাইশারী ইউনিয়নের সম্ভাব্য বিএনপির চেয়ারম্যান প্রার্থী মো. জসিম উদ্দিন বলেন, সেতু না থাকায় সরকারের দৃষ্টিগোচর করতেই কাঁধে করে সিএনজি পারাপারের ছবি ভিডিওটি ভাইরাল করা হয়েছে। সিএনজিতে কোনো রোগী ছিল না। কুটাখালী ছড়ার সেতুটি খুবই জনগুরুত্বপূর্ণ এবং এখানে একটি সেতু হলে দুটি উপজেলার মধ্যে সংযোগ সড়ক তৈরি হবে। লামা-নাইক্ষ্যংছড়ি দুটি উপজেলার যোগাযোগের দূরত্বও কমবে। বিষয়টি বর্তমান স্থানীয় সংসদ সদস্যকেও অবহিত করা হয়েছে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এনামুল হাসান বলেন, আমি ভিডিওটি দেখেছি এবং এর সত্যতা যাচাই করছি। নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমানার সঙ্গে কক্সবাজার জেলার ঈদগড় ও রামু উপজেলার সংযোগ রয়েছে। কয়েক দিনের বৃষ্টিতে এলাকাগুলোর বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। তাই ভিডিওটি ঠিক কোন উপজেলার, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

লামায় রেজিস্ট্রেশন কার্যক্রম বান্দরবানে স্থানান্তর, স্থানীয়দের ক্ষোভ

লামায় রেজিস্ট্রেশন কার্যক্রম বান্দরবানে স্থানান্তর, স্থানীয়দের ক্ষোভ

বান্দরবানে বজ্রপাতে প্রাণ গেল স্কুল দপ্তরি ও শিশুর

বান্দরবানে বজ্রপাতে প্রাণ গেল স্কুল দপ্তরি ও শিশুর

আলীকদমে পিকআপ উল্টে নিহত ১

আলীকদমে পিকআপ উল্টে নিহত ১

নিজের অবৈধ রিসোর্টে তরুণীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেফতার

নিজের অবৈধ রিসোর্টে তরুণীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেফতার

লম্বা ছুটিতে পর্যটকে পরিপূর্ণ বান্দরবান

লম্বা ছুটিতে পর্যটকে পরিপূর্ণ বান্দরবান

বস্তাবন্দি ভিডিও পাঠিয়ে তিন ছাত্রীর জন্য ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি

বস্তাবন্দি ভিডিও পাঠিয়ে তিন ছাত্রীর জন্য ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম