Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মাদক ও জুয়া মামলার আসামিদের পক্ষে দাঁড়াবেন না আইনজীবীরা

Advertisement

Icon

বাসস

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১০:১৫ এএম

মাদক ও জুয়া মামলার আসামিদের পক্ষে দাঁড়াবেন না আইনজীবীরা

ছবি: সংগৃহীত

Advertisement

মাদক ও জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে লালমনিরহাট জেলা আইনজীবী সমিতি। আগামী এক মাস মাদক ও জুয়া মামলায় গ্রেফতার হওয়া কোনো আসামির পক্ষে আদালতে জামিন আবেদন বা আইনি সহায়তা প্রদান করবেন না জেলার আইনজীবীরা।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে জেলা আইনজীবী সমিতি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সমিতির নেতারা এ সিদ্ধান্তের কথা জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ঘোষিত 'আলোকিত লালমনিরহাট' কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাদক ও জুয়ার বিস্তার রোধ এবং যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষায় সামাজিক দায়িত্ববোধ থেকেই এই উদ্যোগ গ্রহণ করা হলো।

জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট কে. এম. হুমায়ুন কবীর স্বপন বলেন, মাদক ও জুয়া শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও পুরো সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। এ অবস্থায় সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবী সমাজও দায়িত্বশীল ভূমিকা পালন করবে।

সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম রফিক বলেন, এটি একটি সামাজিক বার্তা। মাদক ও জুয়ার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। প্রয়োজনে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।

সংবাদ সম্মেলনে জেলা আইনজীবী সমিতির অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে ‘আলোকিত লালমনিরহাট’ সামাজিক সংগঠনের উদ্যোগে গত ৪ জুলাই থেকে জেলায় মাদক, জুয়া, বাল্যবিবাহ ও যৌতুকসহ চারটি সামাজিক অপরাধের বিরুদ্ধে সচেতনতামূলক ও প্রতিরোধমূলক আন্দোলন শুরু হয়েছে। সেই আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে লালমনিরহাট জেলা আইনজীবী সমিতি এ কর্মসূচি ঘোষণা করে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চলন্ত বাসে সন্তান প্রসব, যে সুবিধা পাবে মা ও শিশু

চলন্ত বাসে সন্তান প্রসব, যে সুবিধা পাবে মা ও শিশু

পাটগ্রামে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

পাটগ্রামে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

ফাঁকা গুলি ছুড়ে ধরলা নদী থেকে নৌকা নিয়ে গেল বিএসএফ

ফাঁকা গুলি ছুড়ে ধরলা নদী থেকে নৌকা নিয়ে গেল বিএসএফ

সরকারি কাজে বাধা, বিএনপির চার নেতাসহ গ্রেফতার ৬

সরকারি কাজে বাধা, বিএনপির চার নেতাসহ গ্রেফতার ৬

প্রথম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, নৈশপ্রহরী গ্রেফতার

প্রথম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, নৈশপ্রহরী গ্রেফতার

সমালোচনার জবাবে এমপি বাবুলের চ্যালেঞ্জ, অযোগ্য হলে পদত্যাগ

সমালোচনার জবাবে এমপি বাবুলের চ্যালেঞ্জ, অযোগ্য হলে পদত্যাগ

আরও পড়ুন

চসিক নগরভবনে পুলিশের অভিযান আবারও আলোচনায় শীর্ষ সন্ত্রাসী বগা

আবারও আলোচনায় শীর্ষ সন্ত্রাসী বগা

জলপরী দেখতে চলল পুজো-অর্চনা, জালে মিলল সিলভার কার্প মাছ

জলপরী দেখতে চলল পুজো-অর্চনা, জালে মিলল সিলভার কার্প মাছ

কোটি কোটি টাকা আত্মসাৎ সাবেক দুই ব্যাংক ম্যানেজারসহ গ্রেফতার ৫

সাবেক দুই ব্যাংক ম্যানেজারসহ গ্রেফতার ৫

বিদ্যালয় থেকে ছাত্রীকে নিয়ে যাওয়ার সময় নারী আটক, জনতার হামলায় চার পুলিশ আহত

বিদ্যালয় থেকে ছাত্রীকে নিয়ে যাওয়ার সময় নারী আটক, জনতার হামলায় চার পুলিশ আহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম