Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বগুড়ায় কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০৫:১৯ পিএম

বগুড়ায় কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার

বগুড়ায় উদ্ধারকৃত কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি। ছবি: যুগান্তর

Advertisement

বগুড়ার শিবগঞ্জ থেকে ২২ ইঞ্চি উচ্চতার একটি প্রাচীন কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) দিবাগত রাতে উপজেলার আটমুল ইউনিয়নের দোপাড়া হিন্দুপাড়া গ্রাম থেকে এ কালো পাথরের মূর্তিটি উদ্ধার করে পুলিশ। 

আজ (শুক্রবার) দুপুরে শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান জানান, উদ্ধার করা মূর্তি আদালতে পাঠানো হয়েছে। আদালতের নির্দেশে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানা গেছে, বৃহস্পতিবার রাত ২টার দিকে শিবগঞ্জ উপজেলার আটমুল ইউনিয়নের দোপাড়া হিন্দুপাড়া গ্রামের গোকুল চন্দ্র মালির ছেলে দলু চন্দ্র মালির বাড়ির পাশে রাস্তায় একটি কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ রাতেই মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।  

ওসি শাহীনুজ্জামান জানান, শুক্রবার মূর্তিটি বগুড়ার আদালতে পাঠানো হয়েছে। আদালতের নির্দেশে আইনি প্রক্রিয়া শেষে এটি প্রত্নতত্ত্ব অধিদপ্তর বা মহাস্থান জাদুঘরে হস্তান্তর করা হবে। 

তিনি জানান, কষ্টিপাথরের মূল্যবান মূর্তিটি ওই গ্রামে কীভাবে এসেছে এ বিষয়ে তদন্ত করা হচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জাকের পার্টির কেন্দ্রীয় নেতা সনির বাবার ইন্তেকাল

জাকের পার্টির কেন্দ্রীয় নেতা সনির বাবার ইন্তেকাল

জামায়াত আমিরের সাড়া পাননি সেই শিবির নেতা, চাকরি দিলেন মীর শাহে আলম

জামায়াত আমিরের সাড়া পাননি সেই শিবির নেতা, চাকরি দিলেন মীর শাহে আলম

স্বাস্থ্য খাতকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ট্র্যাকে আনা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ট্র্যাকে আনা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ট্র্যাকে আনা হয়েছে: মন্ত্রী

স্বাস্থ্য খাতকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ট্র্যাকে আনা হয়েছে: মন্ত্রী

বগুড়া কারাগারে হাজতির মৃত্যু

বগুড়া কারাগারে হাজতির মৃত্যু

এক শিক্ষার্থীর বিপরীতে ১২ শিক্ষক, তবুও ফেল

এইচএসসি ফলাফল এক শিক্ষার্থীর বিপরীতে ১২ শিক্ষক, তবুও ফেল

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম