Logo
Logo
×
   

সারাদেশ

১৫ জুলাই পর্যন্ত বান্দরবানের পর্যটন কেন্দ্র বন্ধ

Icon

বান্দরবান (দক্ষিণ) প্রতিনিধি

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১০:৫৩ পিএম

১৫ জুলাই পর্যন্ত বান্দরবানের পর্যটন কেন্দ্র বন্ধ

১৫ জুলাই পর্যন্ত বান্দরবানের পর্যটন কেন্দ্র বন্ধ

টানা ভারি বর্ষণের কারণে পর্যটক ও জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধের মেয়াদ ১৫ জুলাই পর্যন্ত বৃদ্ধি করে বিজ্ঞপ্তি জারি করেছে বান্দরবান জেলা প্রশাসন।

এর আগে ৬ জুলাইয়ের এক বিজ্ঞপ্তিতে ১০ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা করে এবং পরে ৮ জুলাইয়ের এক বিজ্ঞপ্তিতে ১২ জুলাই পর্যন্ত বৃদ্ধি করা হয়।

শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় আরেকটি বিজ্ঞপ্তি প্রকাশ করে বান্দরবান জেলা প্রশাসক সানিউল ফেরদৌস ১৫ জুলাই পর্যন্ত সব পর্যটন কেন্দ্র বন্ধের মেয়াদ বৃদ্ধি করেন।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে বান্দরবান পার্বত্য জেলায় অব্যাহত ভারিবর্ষণের কারণে বিভিন্ন স্থানে যোগাযোগ ব্যবস্থায় ঝুঁকির আশঙ্কা সৃষ্টি হয়েছে। বিদ্যমান আবহাওয়াজনিত পরিস্থিতি ও সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় পর্যটক ও জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিতকল্পে জেলার সব পর্যটন কেন্দ্র আগামী ১৫ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা করা হলো।

এতে আরও বলা হয়, এ সময় বান্দরবান পার্বত্য জেলার সব পর্যটন কেন্দ্র, ঝর্ণা, পাহাড়ি ট্রেইল, নদীপথ, দুর্গম এলাকা ও ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক, ট্যুর অপারেটরসহ সর্বসাধারণের অনুপ্রবেশ নিষিদ্ধ থাকবে। সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনসহ জেলা প্রশাসনের নির্দেশনা যথাযথভাবে প্রতিপালনের জন্য অনুরোধ করা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .