সড়কে প্রাণ গেল একই পরিবারের ৩ জনসহ চারজনের
Advertisement
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৭:২৩ পিএম
সড়কে প্রাণ গেল একই পরিবারের ৩ জনসহ চারজনের
|
ফলো করুন |
|
|---|---|
নীলফামারীর ডোমার উপজেলার পাঙ্গা মটুকপুর-নদীয়া এলাকায় দ্রুতগতির ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত মিথিলা ভ্যান দুমড়ে-মুচড়ে গিয়ে একই পরিবারের ৩ জনসহ চারজন নিহত হয়েছেন।
এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রোববার (১২ জুলাই) বিকাল সাড়ে ৩টার দিকে ডোমার-জলঢাকা আঞ্চলিক সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার নাদিয়াপাড়ার অলি বর্মণের ছেলে ভ্যানচালক পরিমল বর্মণ (৪০), একই এলাকার প্রদীপ বর্মণের স্ত্রী প্রতিমা রানি (২৮) এবং তাদের দুই ছেলে পিতোসা (৮) ও যাদব (৪)।
স্থানীয় সূত্রে জানা যায়, যাত্রীবাহী একটি ব্যাটারিচালিত ভ্যান ডোমার-জলঢাকা সড়ক দিয়ে যাচ্ছিল। এ সময় পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই ভ্যানচালকসহ একই পরিবারের তিনজনের মৃত্যু হয়। পরে স্থানীয়রা আহত দুইজনকে উদ্ধার করে প্রথমে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ডোমার থানার ওসি মো. হাবিবুল্লাহ জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।
