Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নিজ বাড়িতে ঘুমন্ত কৃষককে গলাকেটে হত্যা

Icon

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৮:৪২ পিএম

নিজ বাড়িতে ঘুমন্ত কৃষককে গলাকেটে হত্যা

ফাইল ছবি

Advertisement

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় গভীর রাতে নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় শাহজালাল (৫৫) নামে এক কৃষককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যাকাণ্ডের পর ঘটনাস্থল থেকে রক্তমাখা একটি ছুরি উদ্ধার করেছে পুলিশ। 

রোববার (১২ জুলাই) দিবাগত রাতে উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের  দক্ষিণ কঞ্চিপাড়া (মাঝিপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শাহজালাল ওই গ্রামের মৃত নিয়ামত উল্লাহর ছেলে। তিনি কৃষিকাজের পাশাপাশি বাঁশের কাজ করে জীবিকা নির্বাহ করতেন।

নিহতের পরিবারের দাবি, দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জের ধরে জ্যাঠাতো ভাই গোলাম হোসেন এ হত্যাকাণ্ড ঘটিয়ে পালিয়ে গেছে। তবে পুলিশ বলছে, ঘটনার সব দিক খতিয়ে দেখে তদন্ত চলছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, প্রতিদিনের মতো শনিবার রাতে পরিবারের সদস্যদের সঙ্গে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন শাহজালাল। তার স্ত্রী গোলেদা বেগম মূল ঘরে ঘুমালেও শাহজালাল টিনশেড বারান্দার একটি আলাদা কক্ষে শুয়েছিলেন। রাত ২টার দিকে গোঙানির শব্দ শুনে গোলেদা বেগম ছুটে গিয়ে স্বামীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় তার গলা ধারালো অস্ত্র দিয়ে কাটা ছিল এবং পাশেই হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি পড়ে ছিল। তার চিৎকারে স্বজন ও প্রতিবেশীরা ছুটে এলে বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে ফুলছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

নিহতের ছেলে পাঞ্জু মিয়া অভিযোগ করে বলেন, আমার জ্যাঠাতো ভাই গোলাম হোসেনই আমার বাবাকে হত্যা করেছে। ঘটনার সময় আমার মা তাকে পালিয়ে যেতে দেখেছেন। গোলাম হোসেন দীর্ঘদিন ধরে তার স্ত্রীকে অমানুষিক নির্যাতন করত। আমার বাবা চাচা হিসেবে এসবের প্রতিবাদ করতেন। প্রায় পাঁচ মাস আগে কোদাল দিয়ে মারধরের পর তার স্ত্রীকে নিরাপত্তার জন্য বাবার বাড়িতে পাঠানো হয়। এরপর থেকেই গোলাম আমাদের পরিবারের ওপর ক্ষুব্ধ ছিল। সেই ক্ষোভ থেকেই তিনি আমার বাবাকে হত্যা করেছে। 

ফুলছড়ি থানার ওসি দুরুল হোদা বলেন, লাশের পাশ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘরের বারান্দার কক্ষের পাটাতনের নিচের অংশ খুলে ভেতরে প্রবেশ করে ঘুমন্ত অবস্থায় শাহজালালকে গলাকেটে হত্যা করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে। অভিযোগের বিষয়টিও গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মেয়ের সঙ্গে ঘরে দেখে কর্মচারীকে পিটিয়ে হত্যার অভিযোগ, বাবা গ্রেফতার

মেয়ের সঙ্গে ঘরে দেখে কর্মচারীকে পিটিয়ে হত্যার অভিযোগ, বাবা গ্রেফতার

দিনদুপুরে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা

দিনদুপুরে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা

প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেলেন নিহত তৌফিকের পরিবার

প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেলেন নিহত তৌফিকের পরিবার

দ্বিতীয় দফায় রিমান্ড শেষে এমপিপুত্র মিন্টু কারাগারে

ছাত্রদল নেতা শাকিল হত্যা দ্বিতীয় দফায় রিমান্ড শেষে এমপিপুত্র মিন্টু কারাগারে

খুনি ভাড়া করতে ২০ লাখ টাকা দেন স্বেচ্ছাসেবক দল নেতা মারুফ

যুবদল নেতা সাকের হত্যা খুনি ভাড়া করতে ২০ লাখ টাকা দেন স্বেচ্ছাসেবক দল নেতা মারুফ

যুবককে তুলে নিয়ে হত্যার ৪ দিন পর প্রধান আসামি গ্রেফতার

যুবককে তুলে নিয়ে হত্যার ৪ দিন পর প্রধান আসামি গ্রেফতার

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম