Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বান্দরবানে সব পর্যটন স্পট খুলছে বৃহস্পতিবার

Icon

বান্দরবান প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ১০:৪৫ পিএম

বান্দরবানে সব পর্যটন স্পট খুলছে বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

Advertisement

পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় বান্দরবানে ভ্রমণপিপাসুদের জন্য জেলার সব পর্যটন স্পট খুলবে বৃহস্পতিবার। মঙ্গলবার সকালে জেলা প্রশাসন সম্মেলনকক্ষে আয়োজিত বন্যাপরবর্তী প্রেস ব্রিফিংয়ে বান্দরবানের জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস এ ঘোষণা দেন।

এ সময় বান্দরবানের পুলিশ সুপার ওহাবুল ইসলাম খন্দকার, অতিরিক্ত প্রশাসক মঞ্জরুল হকসহ সরকারের বিভিন্ন সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস বলেন, বন্যার পানি ইতোমধ্যে নেমে গেছে। সাঙ্গু ও মাতামুহুরী নদীর উজানে বৃষ্টিপাতও কমেছে। বর্তমান পরিস্থিতি বিবেচনায় আগামী বৃহস্পতিবার থেকে জেলার সব পর্যটন কেন্দ্র খুলে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।

বান্দরবানের অর্থনীতি অনেকাংশেই পর্যটননির্ভর। পর্যটন কেন্দ্রগুলো খুলে দিলে পর্যটকদের আগমন বাড়বে, কর্মচাঞ্চল্য ফিরে আসবে এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ড আবারও সচল হবে।

প্রশাসনের তথ্যমতে, টানা ভারি বর্ষণ, পাহাড় ধস ও আকস্মিক বন্যায় নিরাপত্তা বিবেচনায় গত ৮ জুলাই রাতে দ্বিতীয় দফায় জেলা প্রশাসনের অফিসিয়াল ফেসবুক পেজে জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে জেলার সব পর্যটনকেন্দ্র ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়। এর আগে প্রথম দফায় গত ৬ জুলাই জারি করা গণবিজ্ঞপ্তির ধারাবাহিকতায় প্রথমে ১২ জুলাই পর্যন্ত পর্যটন কেন্দ্র বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে পরিস্থিতির উন্নতি না হওয়ায় নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়ে ১৫ জুলাই পর্যন্ত করা হয়।

এ সময় জেলার সব পর্যটন কেন্দ্র, ঝরনা, পাহাড়ি ট্রেইল, নদীপথ, দুর্গম এলাকা ও ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক, ট্যুর অপারেটর এবং সাধারণ মানুষের ভ্রমণ নিষিদ্ধ ছিল। তবে বর্তমান আবহাওয়া পরিস্থিতির উন্নতি এবং বন্যার পানি নেমে যাওয়ায় আগামী ১৬ জুলাই থেকে বান্দরবানের সব পর্যটন কেন্দ্র পুনরায় পর্যটকদের জন্য উন্মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।

জেলা হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সিরাজুল ইসলাম বলেন, পর্যটন স্পটগুলো খুলে দেওয়ার সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। এখানের ব্যবসা-বাণিজ্য অনেকটাই পর্যটন নির্ভরশীল। সাম্প্রতিক বন্যায় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

লামায় রেজিস্ট্রেশন কার্যক্রম বান্দরবানে স্থানান্তর, স্থানীয়দের ক্ষোভ

লামায় রেজিস্ট্রেশন কার্যক্রম বান্দরবানে স্থানান্তর, স্থানীয়দের ক্ষোভ

বান্দরবানে বজ্রপাতে প্রাণ গেল স্কুল দপ্তরি ও শিশুর

বান্দরবানে বজ্রপাতে প্রাণ গেল স্কুল দপ্তরি ও শিশুর

আলীকদমে পিকআপ উল্টে নিহত ১

আলীকদমে পিকআপ উল্টে নিহত ১

নিজের অবৈধ রিসোর্টে তরুণীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেফতার

নিজের অবৈধ রিসোর্টে তরুণীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেফতার

লম্বা ছুটিতে পর্যটকে পরিপূর্ণ বান্দরবান

লম্বা ছুটিতে পর্যটকে পরিপূর্ণ বান্দরবান

বস্তাবন্দি ভিডিও পাঠিয়ে তিন ছাত্রীর জন্য ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি

বস্তাবন্দি ভিডিও পাঠিয়ে তিন ছাত্রীর জন্য ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম