Logo
Logo
×

Advertisement

সারাদেশ

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সুনামগঞ্জে শিক্ষার্থীদের বিক্ষোভ

Icon

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ১০:৫৯ পিএম

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সুনামগঞ্জে শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সুনামগঞ্জে শিক্ষার্থীদের বিক্ষোভ

Advertisement

শিক্ষামন্ত্রীর পদত্যাগ, এইচএসসি পরীক্ষায় বৈষম্য দূরীকরণ এবং পরীক্ষা ব্যবস্থার বিভিন্ন অসঙ্গতির প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন এইচএসসি-২০২৬ ব্যাচের শিক্ষার্থীরা।

মঙ্গলবার বিকালে পৌর শহরের ট্রাফিক পয়েন্টে কর্মসূচিতে জেলার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় বক্তব্য দেন আমিনুর রহমান পরান, আদনান ফুয়াদ নাবিল ও নাইম আহমেদ জামিল।

বক্তারা বলেন, এইচএসসি পরীক্ষার রুটিন একাধিকবার পরিবর্তন, অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণে ব্যর্থতা এবং পদার্থবিজ্ঞান প্রথমপত্রের প্রশ্নে ত্রুটি থাকায় শিক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হয়েছেন। এছাড়া চট্টগ্রাম অঞ্চলে বন্যার কারণে শুধু একটি বোর্ডের পরীক্ষা স্থগিত রেখে অন্য বোর্ডে পরীক্ষা নেওয়ায় বৈষম্যের সৃষ্টি হয়েছে।

শিক্ষার্থীরা দাবি জানান, শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে, সারা দেশে সমতার ভিত্তিতে পরীক্ষা নিশ্চিত করতে হবে, আগামী পরীক্ষা পুনর্নির্ধারণ করতে হবে এবং বোর্ডের মানসম্মত ও নির্ভুল প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণ করতে হবে।

এ সময় বক্তারা শিক্ষামন্ত্রীর শিক্ষার্থীদের নিয়ে করা বিতর্কিত মন্তব্যের তীব্র সমালোচনা করেন। তারা ওই বক্তব্য প্রত্যাহার করে সারা দেশের শিক্ষার্থীদের কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানান।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কারমাইকেল ক্যাম্পাসে আটকে বেরোবি শিক্ষার্থীকে নির্যাতন, গ্রেফতার ৩

কারমাইকেল ক্যাম্পাসে আটকে বেরোবি শিক্ষার্থীকে নির্যাতন, গ্রেফতার ৩

ভূমিহীনদের খাসজমির অধিকার আদায়ের ডাক

ভূমিহীনদের খাসজমির অধিকার আদায়ের ডাক

দুই হাতে আঙুল নেই, পা দিয়ে লিখেই এইচএসসিতে সফল কলি

দুই হাতে আঙুল নেই, পা দিয়ে লিখেই এইচএসসিতে সফল কলি

ফাঁকা মাঠে জাপা-জামায়াত দ্বৈরথ, দৌড়ে বিএনপির তিন নেতা

রসিক নির্বাচন ঘিরে সরগরম ফাঁকা মাঠে জাপা-জামায়াত দ্বৈরথ, দৌড়ে বিএনপির তিন নেতা

গাজীপুর, বরিশাল ও রংপুরের সাবেক মেয়রদের শত শত কোটি টাকার অনিয়মের তথ্য

তদন্ত কমিটির প্রতিবেদন গাজীপুর, বরিশাল ও রংপুরের সাবেক মেয়রদের শত শত কোটি টাকার অনিয়মের তথ্য

গরু চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

গরু চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম