Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বিএনপি নেতাদের মারধর করে মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিল ছাত্রলীগ, আটক ১৯

Advertisement

Icon

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৬:২৮ পিএম

বিএনপি নেতাদের মারধর করে মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিল ছাত্রলীগ, আটক ১৯

Advertisement

গোপালগঞ্জের কাশিয়ানীতে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। এ সময় মিছিল প্রতিহত করতে গিয়ে হামলার শিকার হয়েছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। তাদের মোটরসাইকেল ভাঙচুর করে আগুন দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (১৪ জুলাই) বিকাল ৪টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের ওড়াকান্দি ইউনিয়নের তিলছাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগের ১৯ নেতাকর্মীকে আটক করেছে কাশিয়ানী থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সভাপতি আজাদ হোসেন ও সহ-সভাপতি সুমন খন্দকারের নেতৃত্বে দেড় শতাধিক নেতাকর্মী নিয়ে মহাসড়কে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল থেকে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। এ সময় সড়কে কিছু সময় যানবাহন চলাচল ব্যাহত হয়। 

বিকাল সাড়ে ৪টার দিকে কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুমন সরদার তার ব্যক্তিগত ফেসবুক পেজে এ বিক্ষোভ মিছিলের একটি ভিডিও শেয়ার করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০২৫ সালের ১৬ জুলাই গোপালগঞ্জ শহরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৫ জন নিহত হওয়ার ঘটনাকে ‘গণহত্যা দিবস’ আখ্যা দিয়ে এবং আহত-নিহতদের স্মরণে এ মিছিলটি বের করা হয়েছিল। এদিকে মিছিলের খবর পেয়ে তা প্রতিহত করতে যান স্থানীয় বিএনপি নেতারা। 

উপজেলার রাতইল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নান্নান খাকী অভিযোগ করে বলেন, গোপন সূত্রে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে উপজেলা ছাত্রলীগের সভাপতি আজাদ হোসেনের নেতৃত্বে কয়েকশ নেতাকর্মী বাস, মাইক্রোবাস, ইজিবাইক ও মোটরসাইকেলে এসে মিছিল করছিল। আমরা সেখানে কয়েকজন বিএনপি নেতাকর্মী পৌঁছলে তারা আমাদের ওপর অতর্কিত হামলা চালায়, মারধর করে এবং আমার ব্যবহৃত মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।

এ হামলায় রাতইল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নান্নান খাকী ও সাধারণ সম্পাদক এমদাদুল হকসহ বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।

কাশিয়ানী থানার ওসি মুহাম্মদ মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মহাসড়কে বিশৃঙ্খলা ও হামলার ঘটনায় ইতোমধ্যেই ছাত্রলীগের ১৯ জনকে আটক করা হয়েছে। পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কিশোরীকে ডেকে নিয়ে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন

কিশোরীকে ডেকে নিয়ে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন

আত্মগোপনেই মারা গেলেন গোপালগঞ্জ জেলা আ.লীগ সভাপতি

আত্মগোপনেই মারা গেলেন গোপালগঞ্জ জেলা আ.লীগ সভাপতি

জুনিয়রকে গালিগালাজের অভিযোগ, গোবিপ্রবিতে দুই শিক্ষার্থীকে মারধর

জুনিয়রকে গালিগালাজের অভিযোগ, গোবিপ্রবিতে দুই শিক্ষার্থীকে মারধর

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ

এনসিপি নেতার পদত্যাগ

এনসিপি নেতার পদত্যাগ

কপাল পুড়ল টুঙ্গিপাড়া বিএনপি নেতার

কপাল পুড়ল টুঙ্গিপাড়া বিএনপি নেতার

আরও পড়ুন

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম