Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

চট্টগ্রাম সড়কে শিক্ষার্থীদের অবরোধ

Advertisement

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৯:৫০ পিএম

চট্টগ্রাম সড়কে শিক্ষার্থীদের অবরোধ

Advertisement

চট্টগ্রামে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের এক দফা দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন এইচএসসি পরীক্ষার্থী ও সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার বিকাল ৩টায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে কর্মসূচি করলেও ৪টার দিকে তারা ২ নাম্বার গেটে এসে সড়কের উপর বসে পড়েন। নানা স্লোগানে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন তারা।

এ সময় নগরীর গুরুত্বপূর্ণ ও ব্যস্ত এই সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকে পড়ে। এতে সাধারণ যাত্রীরা দুর্ভোগে পড়েন। তবে পুলিশ থাকলেও সড়ক থেকে আন্দোলনকারীদের সরাতে তারা বল প্রয়োগ বা বারণ করতে দেখা যায়নি।

আন্দোলনকারীরা বলছেন, মঙ্গলবার ৬ দফা দাবিতে তারা আন্দোলন শুরু করেছিলেন। দাবি মানার পরিবর্তে পুলিশ ঢাকায় আন্দোলনকারীদের ওপর হামলা করেছে। এ কারণে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে নেমেছেন বলে জানান।

মঙ্গলবার শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রদত্ত স্মারকলিপিতে ৬ দফার মধ্যে ছিল- প্রশ্নপত্রের মান নিশ্চিত করা, ত্রুটিপূর্ণ প্রশ্ন প্রণয়নকারীদের জবাবদিহির আওতায় আনা, উত্তরপত্র ন্যায্যভাবে মূল্যায়ন, দুর্যোগের কারণে পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ এবং নতুন পরীক্ষার রুটিন প্রণয়ন করা। তবে ৬ দফা রেখে শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফার দাবিতে রাস্তায় নেমে নানা স্লোগান দেন তারা।

এ সময় সড়কের উপর বসে পড়ে নারী শিক্ষার্থীদের বোতল ছুড়ে খেলতে দেখা যায়।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম