শহীদ আবু সাঈদের কবরে ছাত্রদল সভাপতির শ্রদ্ধা
|
ফলো করুন |
|
|---|---|
চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
বৃহস্পতিবার সকালে রংপুরের পীরগঞ্জে বাবনপুর গ্রামে শায়িত আবু সাঈদের কবর তিনি জিয়ারত করেন তিনি। এর আগে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ছাত্রদল সভাপতি।
কবর জিয়ারত শেষে তিনি শহীদ আবু সাঈদের বাবা, মা ও পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করে খোঁজখবর নেন। তিনি আবু সাঈদের পরিবারের বিভিন্ন দাবির কথা শুনেন এবং তা সরকারের শীর্ষ পর্যায়ে তুলে ধরার আশ্বাস দেন।
এ সময় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি এমএম মুসা, রংপুর জেলা ছাত্রদলের সভাপতি ইঞ্জিনিয়ার শরীফ নেওয়াজ জোহাসহ নেতারা উপস্থিত ছিলেন।
