Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ভাইকে বাঁচাতে পুকুরে বোনের ঝাঁপ, দুজনেরই প্রাণ গেল

Advertisement

Icon

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ১০:৪৭ পিএম

ভাইকে বাঁচাতে পুকুরে বোনের ঝাঁপ, দুজনেরই প্রাণ গেল

ফাইল ছবি

Advertisement

ময়মনসিংহের নান্দাইলে পুকুরের পানিতে ডুবে ভাইবোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।  ভাইকে বাঁচাতে পুকুরে ঝাঁপ দিয়েছিল বোন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকালে উপজেলার চরলক্ষ্মীদিয়া বালুচর গ্রামে এ ঘটনা ঘটে। 

মৃত শিশুরা হলো, চরলক্ষ্মীদিয়া বালুচর গ্রামের শমশের আলীর মেয়ে শরীফা খাতুন (৭) ও ছেলে মাহমুদুল হাসান (৫)।  

পারিবারিক সূত্রে জানা গেছে, বাবার বেগুন খেত দেখে বাড়ি ফেরার পথে ছোট ভাই মাহমুদুল অসাবধানতাবশত পাশের একটি পুকুরে পড়ে যায়। তাকে ডুবতে দেখে পুকুরে ঝাঁপ দেয় বড় বোন শরীফা। কিন্তু সাতার না জানায় দুজনই পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা অন্য শিশুদের কাছ থেকে খবর পেয়ে পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করে।

দুই সন্তানকে হারিয়ে মা মঞ্জিলা বেগমের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে।  

নান্দাইল মডেল থানার ওসি আজহারুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে এবং শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করছে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

প্রধান শিক্ষক ও নারী শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল, বিভাগীয় মামলা

প্রধান শিক্ষক ও নারী শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল, বিভাগীয় মামলা

নারী শিক্ষকের সঙ্গে প্রধান শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল

নারী শিক্ষকের সঙ্গে প্রধান শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল

হালুয়াঘাট সীমান্তে বিজিবির ওপর চোরাকারবারিদের হামলা, গুলিতে নিহত ১

হালুয়াঘাট সীমান্তে বিজিবির ওপর চোরাকারবারিদের হামলা, গুলিতে নিহত ১

লটারিতে প্রথম হয়েও সারের ডিলারশিপ পাননি কৃষক দল সভাপতি

লটারিতে প্রথম হয়েও সারের ডিলারশিপ পাননি কৃষক দল সভাপতি

স্বজনের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গৌরীপুরে বাল্যবিয়ে বিরোধী শোভাযাত্রা

স্বজনের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গৌরীপুরে বাল্যবিয়ে বিরোধী শোভাযাত্রা

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম