Logo
Logo
×

Advertisement

সারাদেশ

জমিতে জমে থাকা পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

Advertisement

Icon

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ০৬:০৫ পিএম

জমিতে জমে থাকা পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

Advertisement

নরসিংদীর রায়পুরায় জমিতে জমে থাকা পানিতে গোসলে নেমে দুই শিশু বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভেলুয়াচর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলো- শ্রীনগর ইউনিয়নের ভেলুয়াচর গ্রামের নুরুজ্জামানের মেয়ে জান্নাতি (৮) ও চরসুবুদ্ধি ইউনিয়নের আবদুল্লাহপুর গ্রামের সাদ্দাম মিয়ার মেয়ে নিপা (৭)। জান্নাতি ভেলুয়াচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। জান্নাতি ও নিপা একে অপরের মামাতো-ফুফাতো বোন বলে জানা গেছে।

মৃতের স্বজনরা জানান, নিপা ভেলুয়ারচর গ্রামে মামার বাড়িতে বেড়াতে এসেছিল। সকালে দুই বোন বাড়ির পাশে জমিতে জমে থাকা পানিতে গোসল করতে গিয়েছিল। এ সময় সাঁতার না জানায় তারা পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে পানিতে নেমে তাদের উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

মৃত জান্নাতির চাঁচা মাহালম বলেন, আমাদের চরাঞ্চলে জমিগুলোতে পানি জমে থাকে, যাকে আমরা চক বলি। সেই চকে তারা গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা গিয়েছে। কয়েকজন বিষয়টি দেখতে পেয়ে উদ্ধার করলেও তাদের বাঁচাতে পারেনি। আমি ভাতিজিকে হারিয়ে ফেললাম।

রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শীলা বলেন, বেলা ১১টার দিকে ভেলুয়ারচর থেকে দুই শিশুকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছিল।

রায়পুরা থানার ওসি মো. মজিবুর রহমান বলেন, পানিতে ডুবে দুই শিশু মারা গেছে। তারা আত্মীয় হয়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পরকীয়া নিয়ে কথা বলায় স্ত্রীকে হত্যার অভিযোগ

পরকীয়া নিয়ে কথা বলায় স্ত্রীকে হত্যার অভিযোগ

দুই হাত ছাড়াই শিশুদের শিক্ষা দিচ্ছে দুঃখু মিয়া

দুই হাত ছাড়াই শিশুদের শিক্ষা দিচ্ছে দুঃখু মিয়া

দেশি-বিদেশি দৌড়বিদদের পদচারণে মুখর রায়পুরা, অংশ নিলেন প্রায় এক হাজার প্রতিযোগী

দেশি-বিদেশি দৌড়বিদদের পদচারণে মুখর রায়পুরা, অংশ নিলেন প্রায় এক হাজার প্রতিযোগী

চিরকুটে ‘জয় বঙ্গবন্ধু’ লিখে যুবদল নেতাকে হত্যার হুমকি

চিরকুটে ‘জয় বঙ্গবন্ধু’ লিখে যুবদল নেতাকে হত্যার হুমকি

সাবেক ছাত্রদল নেতার স্ট্যাটাস, ‘বাবা-মায়ের সব থেকে অকর্মা সন্তানগুলোই সাংবাদিক হয়’

সাবেক ছাত্রদল নেতার স্ট্যাটাস, ‘বাবা-মায়ের সব থেকে অকর্মা সন্তানগুলোই সাংবাদিক হয়’

ঘোড়াশাল সার কারখানায় সারের ট্রাকে চাঁদাবাজি বন্ধ করল বিএনপি

ঘোড়াশাল সার কারখানায় সারের ট্রাকে চাঁদাবাজি বন্ধ করল বিএনপি

আরও পড়ুন

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম