বাবার শাবলের আঘাতে ছেলে নিহত
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ১০:৫৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
দিনাজপুরের পার্বতীপুরে পিতার হাতে থাকা শাবলের আঘাতে পুত্র নুরুজ্জামান (১৩) নামে এক কিশোর খুন হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) বিকালের দিকে হরিরামপুর ইউনিয়নের হরিরামপুর মোল্লাপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
জানা গেছে, শুক্রবার দুপুরের দিকে পিতা শরিফুল তার পুত্র নুরুজ্জামানকে নিয়ে নিজ বাড়ির মাটির ঘরের দরজা মেরামতের কাজ করছিল। কাজে সহযোগিতা করার সময় পিতাপুত্রের মধ্যে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। এক সময় পিতা উত্তেজিত হয়ে ছেলের মাথায় শাবল দিয়ে আঘাত করলে গুরুতর আহত হন নুরুজ্জামান। বাড়ি ও প্রতিবেশী লোকজন তাকে দ্রুত নিকটবর্তী বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই মারা যান তিনি।
মডেল থানা ওসি আব্দুল ওয়াদুদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘাতক বাবা শরিফুল ইসলামকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলছে।
