Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা

Icon

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ১২:৫৮ পিএম

পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা

মো. আলিনুর ফকির। ফাইল ছবি

Advertisement

নড়াইলের লোহাগড়ায় পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে মো. আলিনুর ফকির (২৯) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

রোববার (১৯ জুলাই) সকালে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এর আগে শনিবার (১৮ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলিনুর ফকির কুমারডাঙ্গা গ্রামের আব্দুল হাই ফকিরের ছেলে। তিনি পেশায় একজন নির্মাণশ্রমিক ছিলেন।

পুলিশ ও নিহতের স্বজনদের সূত্রে জানা গেছে, গত রমজান মাসে একই গ্রামের জাহাঙ্গীর শেখের ছেলে রাজিব শেখকে ১৮ হাজার টাকা ধার দেন আমিনুর ফকির। 

এক মাসের মধ্যে টাকা পরিশোধ করার কথা থাকলেও রাজিব বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করেন। একপর্যায়ে শনিবার রাতে টাকা দেওয়ার কথা বলে তিনি আমিনুরকে কুমারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ডেকে নেন।

এ সময় আমিনুর তার ভাই আলিনুরকে সঙ্গে নিয়ে সেখানে যান। সেখানে পৌঁছে আমিনুর ফকির রাজিবের কাছে পাওনা টাকা চাইলে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে রাজিব ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে আমিনুর ও আলিনুরের ওপর হামলা চালায়। 

হামলায় আলিনুরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে দুই ভাইকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলিনুরকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লোহাগড়া থানার এসআই অজিত কুমার রায় বলেন, খবর পেয়ে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে। পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কসবায় ডাব পাড়া নিয়ে বিরোধ, দায়ের কোপে কিশোরের মৃত্যু

কসবায় ডাব পাড়া নিয়ে বিরোধ, দায়ের কোপে কিশোরের মৃত্যু

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

রাসায়নিক মেশানো দুধ ড্রেনে, পানি মেশানো দুধ বিক্রি ৩০ টাকায়

রাসায়নিক মেশানো দুধ ড্রেনে, পানি মেশানো দুধ বিক্রি ৩০ টাকায়

অনলাইনে লোভনীয় বিজ্ঞাপন দিয়ে অর্থ হাতানোর অভিযোগে গ্রেফতার ২

অনলাইনে লোভনীয় বিজ্ঞাপন দিয়ে অর্থ হাতানোর অভিযোগে গ্রেফতার ২

মাদক-নারীকাণ্ডে যুবককে ডেকে নিয়ে হত্যার অভিযোগ

মাদক-নারীকাণ্ডে যুবককে ডেকে নিয়ে হত্যার অভিযোগ

নড়াইলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে নিহত ১

নড়াইলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে নিহত ১

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম