Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কুড়িগ্রামে ইউএনওর বদলির খবরে জুলাই যোদ্ধাদের মিষ্টি বিতরণ

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০৯:৫১ পিএম

কুড়িগ্রামে ইউএনওর বদলির খবরে জুলাই যোদ্ধাদের মিষ্টি বিতরণ

কুড়িগ্রামে ইউএনওর বদলির খবরে জুলাই যোদ্ধাদের মিষ্টি বিতরণ

Advertisement

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম খোদাদাদ হোসেনের বদলির খবরে মিষ্টি বিতরণ করেছেন জুলাই যোদ্ধারা। 

রোববার দুপুরে উপজেলা পরিষদ গেটের সামনে জনসাধারণের মাঝে মিষ্টি বিতরণ ও আনন্দ উল্লাস করতে দেখা গেছে তাদের। এ সময় জুলাই যোদ্ধাদের অসম্মানসহ নানা অভিযোগ তোলেন মিষ্টি বিতরণকারীরা।

জানা গেছে, গত ১৬ জুলাই উপজেলা পরিষদ হলরুমে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভায় স্থানীয় জুলাই যোদ্ধাদের ডেকে নিয়ে তাদের বসতে দেওয়া হয়নি। এ নিয়ে উপজেলাজুড়ে সমালোচনার জন্ম হয়। জুলাই যোদ্ধারা বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে ভাইরাল হয়ে যায়।   

১৬ জুলাই রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূর-এ আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে চার্জ অফিসার জোনাল সেটেলমেন্ট অফিস ফরিদপুরে বদলি করা হয়। রোববার উপজেলায় বিষয়টি জানাজানি হলে মিষ্টি বিতরণ করা হয়।

জাতীয় যুবশক্তির উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাবেক বৈষম্যবিরোধী আন্দোলন কমিটির উপজেলার মুখ্য সংগঠক মোবাশ্বের মীম বলেন, এই ইউএনও যোগদানের পর থেকে উপজেলার উন্নয়ন কাজ স্থবির হয়ে যায়। তিনি প্রতি কার্য দিবসে দুপুর ১টার পরে থাকেন না। ফলে অসংখ্য মানুষ তাদের প্রয়োজনীয় কাজ করতে এসে হয়রানির শিকার হয়েছেন। এসব নিয়ে আমরা কথা বলেছিলাম। গত ১৬ তারিখে জুলাই শহীদ দিবসে আমাদের ডেকে নেওয়া হয়। আমরা জুলাই যোদ্ধারা সেখানে যাই। আমাদের বসতে না দিয়ে আমাদের অসম্মান করা হয়। এ ঘটনা নিয়ে সাবেক বৈষম্যবিরোধী আন্দোলনের উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক সানাউল কবির স্বাদ তার ফেসবুক আইডিতে অভিযোগ করে লেখেন- জুলাই যোদ্ধাদের ডাকার নামে অদ্ভুত নাটক করে প্রশাসন। নাগেশ্বরীর শত শত জুলাই যোদ্ধাকে উপেক্ষা করার সাহস প্রশাসন কোথা থেকে পায়। বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়। 

৩৫তম বিসিএসের কর্মকর্তা এইচএম খোদাদাদ হোসেন চলতি বছরের ১২ মে নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকেই উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে একই সঙ্গে পৌরসভার কার্যালয়ে সঠিক সময়ে অফিস না করা, স্থানীয় জনপ্রতিনিধি, পৌরসভার অন্যান্য কর্মচারী ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অসদাচরণ, এইচএসসি পরীক্ষা গ্রহণে অব্যবস্থাপনা, বন্যায় বানভাসীদের জন্য বরাদ্দকৃত জিআরের ৩০ মেট্রিক টন চাল বিতরণ না করাসহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইয়াবাসহ জাসাস নেতা আটক

ইয়াবাসহ জাসাস নেতা আটক

পাশের বাড়িতে গ্যাসলাইট আনতে গিয়ে ধর্ষণের শিকার তরুণী

পাশের বাড়িতে গ্যাসলাইট আনতে গিয়ে ধর্ষণের শিকার তরুণী

রোগীর শরীরে কাঁচের টুকরো রেখে সেলাই, চিকিৎসক বললেন ‘স্যরি’

রোগীর শরীরে কাঁচের টুকরো রেখে সেলাই, চিকিৎসক বললেন ‘স্যরি’

কুড়িগ্রামে পরিবার পরিকল্পনা কার্যালয় নাকি বাসাবাড়ি!

কুড়িগ্রামে পরিবার পরিকল্পনা কার্যালয় নাকি বাসাবাড়ি!

কলেজে নিয়োগে দুর্নীতির অভিযোগ, অধ্যক্ষ ও সভাপতির অপসারণ দাবিতে বিক্ষোভ

কলেজে নিয়োগে দুর্নীতির অভিযোগ, অধ্যক্ষ ও সভাপতির অপসারণ দাবিতে বিক্ষোভ

ফুলে সাজানো রিকশায় গ্রামপুলিশকে রাজকীয় বিদায়

ফুলে সাজানো রিকশায় গ্রামপুলিশকে রাজকীয় বিদায়

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম