Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ফোনে অনৈতিক প্রস্তাবের অডিও ফাঁস, সেই এসআইয়ের বিরুদ্ধে তদন্ত শুরু

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০৯:৫২ পিএম

ফোনে অনৈতিক প্রস্তাবের অডিও ফাঁস, সেই এসআইয়ের বিরুদ্ধে তদন্ত শুরু

এসআই মোস্তাফিজার রহমান

Advertisement

বগুড়ার ধুনট থানা থেকে প্রত্যাহার করা এসআই মোস্তাফিজার রহমানের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ। একটি অভিযোগের তদন্ত করতে গিয়ে এক প্রবাসীর স্ত্রীকে মোবাইল ফোনে অনৈতিক প্রস্তাবের অডিও ক্লিপ ফেসবুকে ছড়িয়ে পড়ার পর এ কার্যক্রম শুরু হয়।

শনিবার সন্ধ্যার পর বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কার্যালয়ে প্রবাসীর স্ত্রী ভুক্তভোগী গৃহবধূ ও তার মায়ের মৌখিক এবং লিখিত সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।

অভিযোগে জানা গেছে, বগুড়ার ধুনট উপজেলার চিকাশী ইউনিয়নের জোড়শিমুল গ্রামের এক ব্যক্তি প্রায় ছয় মাস আগে দালালের মাধ্যমে পাঁচ লাখ টাকায় সৌদি আরবে যান; কিন্তু দালালরা চুক্তি মোতাবেক তাকে কোনো কাজ দেননি। এ নিয়ে প্রবাসীর মা দালালদের সঙ্গে কথা বললে তাকে মারপিট করা হয়।

এ ঘটনায় প্রবাসীর মা ধুনট থানায় দুই দালালের (আদম বেপারি) বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন। ওসি এ ব্যাপারে তদন্ত করে প্রতিবেদন দিতে এসআই মোস্তাফিজার রহমানকে দায়িত্ব দেন।

অভিযোগটি তদন্তকালে তিনি (এসআই) প্রবাসীর স্ত্রীকে তার স্বামীর বিচার পাইয়ে দেওয়ার আশ্বাস দেন। এ বিষয়ে তিনি প্রবাসীর স্ত্রীর সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার কথা বলেন; কিন্তু মোস্তাফিজার রহমান অভিযুক্ত দালালদের কাছ থেকে টাকা নিয়ে অভিযোগের ব্যাপারে কোনো ব্যবস্থা নেননি। এতে প্রবাসীর মা ও স্ত্রী হতাশায় পড়েন।

এদিকে এ সুযোগে এসআই মোস্তাফিজার রহমান ওই প্রবাসীর স্ত্রীকে মোবাইল ফোনে বেশ কয়েকবার অনৈতিক প্রস্তাব দেন। আলাপের বিষয়টি গোপন রাখতে অনুরোধ করলেও প্রবাসীর স্ত্রী কৌশলে অনৈতিক প্রস্তাবের কথাগুলো ফোনে রেকর্ড করেন।

পরবর্তীতে একাধিক অডিও ক্লিপ ফেসবুকে ভাইরাল হয়। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি জানতে পারলে তোলপাড় শুরু হয়। এ ব্যাপারে তদন্ত করতে ধুনট থানার ইন্সপেক্টর (তদন্ত) শুকুর আলীকে দায়িত্ব দেওয়া হয়।

এদিকে তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, তদন্তে এসআই মোস্তাফিজার রহমান ও প্রবাসীর স্ত্রীর মধ্যে মোবাইল ফোনে আপত্তিকর কথোপকথনের অডিও ক্লিপ পাওয়া যায়। তদন্ত শেষে গত ১০ জুলাই প্রতিবেদন পুলিশ সুপারের কাছে জমা দেওয়া হয়। ওই প্রতিবেদনের ভিত্তিতে পুলিশ সুপার গত ১২ জুলাই এসআই মোস্তাফিজার রহমানকে ধুনট থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করেন।

এদিকে ভুক্তভোগী প্রবাসীর মা বলেন, এসআই মোস্তাফিজার রহমানের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। তাকে মারধর মামলার আসামি দুই আদম বেপারিকে দ্রুত গ্রেফতার ও তাদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জাকের পার্টির কেন্দ্রীয় নেতা সনির বাবার ইন্তেকাল

জাকের পার্টির কেন্দ্রীয় নেতা সনির বাবার ইন্তেকাল

জামায়াত আমিরের সাড়া পাননি সেই শিবির নেতা, চাকরি দিলেন মীর শাহে আলম

জামায়াত আমিরের সাড়া পাননি সেই শিবির নেতা, চাকরি দিলেন মীর শাহে আলম

স্বাস্থ্য খাতকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ট্র্যাকে আনা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ট্র্যাকে আনা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ট্র্যাকে আনা হয়েছে: মন্ত্রী

স্বাস্থ্য খাতকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ট্র্যাকে আনা হয়েছে: মন্ত্রী

বগুড়া কারাগারে হাজতির মৃত্যু

বগুড়া কারাগারে হাজতির মৃত্যু

এক শিক্ষার্থীর বিপরীতে ১২ শিক্ষক, তবুও ফেল

এইচএসসি ফলাফল এক শিক্ষার্থীর বিপরীতে ১২ শিক্ষক, তবুও ফেল

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম