Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পুকুরের পানিতে প্রাণ গেল দুই ভাই-বোনসহ ৩ শিশুর

Advertisement

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ০৫:৪২ পিএম

পুকুরের পানিতে প্রাণ গেল দুই ভাই-বোনসহ ৩ শিশুর

Advertisement

বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে দুই ভাই-বোনসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার মুরইল ইউনিয়নের ভালতা আদর্শ গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের সহযোগিতায় কাহালু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা লাশ তিনটি উদ্ধার করেছেন। ফায়ার সার্ভিসের লিডার আরজু আহম্মেদ এ তথ্য দিয়েছেন।

মৃত শিশুরা হলো- বগুড়ার কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের ভালতা আদর্শ গুচ্ছগ্রামের ফারুক হোসেনের ছেলে ফাহিম হোসেন (৮) ও মেয়ে সুরাইয়া খাতুন (৫) এবং প্রতিবেশী মো. আসাদুল ইসলামের ছেলে জাকিরুল ইসলাম (৬)।

পুলিশ ও ফায়ার সার্ভিসের সূত্র জানায়, শিশু ফাহিম হোসেন তার বোন সুরাইয়া খাতুন এবং জাকিরুল ইসলাম মঙ্গলবার বেলা ১২টার দিকে গুচ্ছগ্রামের পুকুরে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে তিন শিশু পানিতে ডুবে নিখোঁজ হয়। খবর পেয়ে কাহালু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে যান। ফায়ার ফাইটার আমির হামজা বেলা দেড়টার দিকে এলাকাবাসীর সহযোগিতায় পুকুর থেকে তিন শিশুর লাশ উদ্ধার করেন।

কাহালু থানার ওসি শফিকুল ইসলাম জানান, পুকুর থেকে উদ্ধার করা তিন শিশুর লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যার হাসিমাখা ভিডিও দেখে মানুষ আনন্দ পেতেন, তার মৃত্যুর খবরই সবাইকে কাঁদাচ্ছে

যার হাসিমাখা ভিডিও দেখে মানুষ আনন্দ পেতেন, তার মৃত্যুর খবরই সবাইকে কাঁদাচ্ছে

টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ প্রাণ গেল ৪ শিশুর

টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ প্রাণ গেল ৪ শিশুর

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজা পড়ালেন আ.লীগ নেতা

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজা পড়ালেন আ.লীগ নেতা

বিনাটিকিটে ট্রেন ভ্রমণের তিন দিন পর চিরকুট-ভাড়া রেখে গেলেন যাত্রী

বিনাটিকিটে ট্রেন ভ্রমণের তিন দিন পর চিরকুট-ভাড়া রেখে গেলেন যাত্রী

ব্রাহ্মণপাড়ায় পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

ব্রাহ্মণপাড়ায় পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

খেলতে গিয়ে ডোবায় ডুবে প্রাণ গেল দুই শিশুর

খেলতে গিয়ে ডোবায় ডুবে প্রাণ গেল দুই শিশুর

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম