Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ভাতিজার বিশেষ অঙ্গ কেটে পালালেন চাচি

Icon

নোয়াখালী ও চাটখিল প্রতিনিধি

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৬:৫৭ পিএম

ভাতিজার বিশেষ অঙ্গ কেটে পালালেন চাচি

চাটখিল থানা

Advertisement

নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের মার্যাদপাড়া গ্রামের প্রবাসী জুয়েলের (২৪) বিশেষ অঙ্গ কেটে পালিয়ে গেছেন চাচি। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটেছে। ঘটনার পর জুয়েলকে রক্তাক্ত অবস্থায় প্রথমে চাটখিল সরকারি হাসপাতালে নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য জুয়েলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, জুয়েলের চাচা মনির হোসেন দেড় বছর আগে মারা যান। জুয়েল ৮ বছর পর ১ মাস আগে ওমান থেকে বাড়ি আসেন। জুয়েলের সঙ্গে চাচির পরকীয়ার সম্পর্ক গড়ে উঠে। জুয়েল চাচিকে বিয়ে করার আশ্বাস দিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। বুধবার চাচি জানতে পারেন জুয়েলের অন্যত্র বিয়ে ঠিক হয়েছে।

এ সংবাদ পেয়ে চাচি কৌশলে বুধবার রাত ২টার দিকে তার শয়ন কক্ষে নিয়ে কৌশলে কাঁচি দিয়ে জুয়েলের গোপনাঙ্গ কেটে দেয়।

জুয়েলের বাবা কামাল হোসেন জানান, রাত ২টায় হঠাৎ জুয়েলের চিৎকারে পরিবারের লোকজন এগিয়ে আসেন। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন জুয়েল জানান, চাচির সঙ্গে তার কোনো অবৈধ সম্পর্ক নেই।

তিনি আরও জানান, রাতে তিনি প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাহিরে গেলে চাচি তাকে জোর করে তার ঘরে নিয়ে দরজা বন্ধ করে দেন। এ সময় তাকে বিয়ে করার জন্য দাবি জানান। তিনি তাতে রাজি হননি।

জুয়েল আরও জানান, এ সময় চাচি তাকে পানি খেতে দেয়। পানি পান করার পর কিছু বুঝে উঠার আগেই চাচি তার গোপনাঙ্গ কাঁচি দিয়ে কেটে দেয়।

এদিকে ঘটনার পরপরই চাচি পালিয়ে গেছেন। তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায়।

বৃহস্পতিবার বিকালে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন চাটখিল থানার ওসি মোহাম্মদ আব্দুল মোন্নাফ। তিনি জানান, ভুক্তভোগীর এক স্বজন থানায় এসে মৌখিকভাবে বিষয়টি জানিয়েছেন। তাকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কোম্পানীগঞ্জে নতুন কূপের সন্ধান, দৈনিক মিলবে ১০ মিলিয়ন ঘনফুট

কোম্পানীগঞ্জে নতুন কূপের সন্ধান, দৈনিক মিলবে ১০ মিলিয়ন ঘনফুট

গ্রেফতার ইউপি সদস্যকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিল স্বজনরা

গ্রেফতার ইউপি সদস্যকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিল স্বজনরা

কমিটি অনুমোদনের ৪ ঘণ্টার মাথায় পদত্যাগ করলেন এনসিপি নেতা

কমিটি অনুমোদনের ৪ ঘণ্টার মাথায় পদত্যাগ করলেন এনসিপি নেতা

সালিশ বৈঠক শেষে থানার গেটে দুগ্রুপের সংঘর্ষ, পুলিশসহ আহত ৬

সালিশ বৈঠক শেষে থানার গেটে দুগ্রুপের সংঘর্ষ, পুলিশসহ আহত ৬

একসঙ্গে প্রাণ গেল দুই বোনের

একসঙ্গে প্রাণ গেল দুই বোনের

হেলমেট পরে এসে চায়ের দোকানে বসে থাকা বৃদ্ধকে গুলি

হেলমেট পরে এসে চায়ের দোকানে বসে থাকা বৃদ্ধকে গুলি

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম