Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বগুড়ায় ইপিজেড স্থাপনের সম্ভাব্য স্থান পরিদর্শন করলেন কৃষি সচিব

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ০৮:১৩ পিএম

বগুড়ায় ইপিজেড স্থাপনের সম্ভাব্য স্থান পরিদর্শন করলেন কৃষি সচিব

বগুড়ায় ইপিজেড স্থাপনের সম্ভাব্য স্থান পরিদর্শন করলেন কৃষি সচিব

Advertisement

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়ায় কৃষিপণ্য রপ্তানি অঞ্চল (ইপিজেড) স্থাপনের সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. রফিকুল ই মোহামেদ। শুক্রবার বেলা ১১টার দিকে তালোড়া রেলস্টেশনের উত্তর পাশে এ স্থানটি পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. মাহমুদুর রহমান, যুগ্ম সচিব কামরুল হাসান, বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. আব্দুল মজিদ প্রামাণিক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়ার উপপরিচালক সোহেল মো. ছামসুদ্দিন ফিরোজ, বগুড়া অঞ্চলের অতিরিক্ত পরিচালক আব্দুল ওয়াদুদ, দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরুখ খান, সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ সাইফুল আবেদীন, থানার ওসি তাজমিলুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি একেএম মনিরুল ইসলাম খান স্বপন, সাবেক সভাপতি আব্দুল হামিদ, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, তালোড়া পৌরসভার সাবেক মেয়র আব্দুল জলিল খন্দকার, তালোড়া পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আনারুল হক বাবু, উপজেলা যুবদলের আহবায়ক আফছার আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে কৃষি সচিব ড. রফিকুল ই মোহামেদ ইপিজেড স্থাপনের সম্ভাব্য স্থানের নকশা খতিয়ে দেখেন।

এ সময় স্থানীয় সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনি ইশতেহারের ৩১ দফা বাস্তবায়নের অংশ হিসেবে তালোড়ায় যদি ইপিজেড স্থাপন করা যায় তাহলে অত্র এলাকায় বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ হবে।

এ সময় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জাকের পার্টির কেন্দ্রীয় নেতা সনির বাবার ইন্তেকাল

জাকের পার্টির কেন্দ্রীয় নেতা সনির বাবার ইন্তেকাল

জামায়াত আমিরের সাড়া পাননি সেই শিবির নেতা, চাকরি দিলেন মীর শাহে আলম

জামায়াত আমিরের সাড়া পাননি সেই শিবির নেতা, চাকরি দিলেন মীর শাহে আলম

স্বাস্থ্য খাতকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ট্র্যাকে আনা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ট্র্যাকে আনা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ট্র্যাকে আনা হয়েছে: মন্ত্রী

স্বাস্থ্য খাতকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ট্র্যাকে আনা হয়েছে: মন্ত্রী

বগুড়া কারাগারে হাজতির মৃত্যু

বগুড়া কারাগারে হাজতির মৃত্যু

এক শিক্ষার্থীর বিপরীতে ১২ শিক্ষক, তবুও ফেল

এইচএসসি ফলাফল এক শিক্ষার্থীর বিপরীতে ১২ শিক্ষক, তবুও ফেল

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম