Logo
Logo
×
   

সারাদেশ

সিরাজগঞ্জে স্পেলিং স্টারের বাছাই নিয়ে কর্মশালা

Icon

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ১০:২৯ পিএম

সিরাজগঞ্জে স্পেলিং স্টারের বাছাই নিয়ে কর্মশালা

জাতীয় ইংরেজি বানান প্রতিযোগিতা ও টিভি রিয়েলিটি শো ‘শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই স্পেলিং স্টার ২০২৬’-এর প্রাথমিক বাছাই পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও শৃঙ্খলাপূর্ণভাবে পরিচালনার লক্ষ্যে সিরাজগঞ্জে কেন্দ্র ব্যবস্থাপনা ও পরিচালনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শাহীন শিক্ষা পরিবারের আয়োজনে শাহীন স্কুলে শুক্রবার সকালে অনুষ্ঠিত এই জাতীয় প্রতিযোগিতার সম্প্রচার সহযোগী চ্যানেল আই এবং মিডিয়া পার্টনার দৈনিক যুগান্তর।

কর্মশালায় সিরাজগঞ্জ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কেন্দ্রপ্রধান এবং পরীক্ষা ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

আগামী ২১ আগস্ট ২০২৬ দেশব্যাপী অনুষ্ঠিতব্য প্রাথমিক বাছাই পরীক্ষার কেন্দ্র পরিচালনা, প্রযুক্তি ব্যবস্থাপনা, পরীক্ষার্থীদের করণীয়, পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং ফলাফল প্রকাশের পদ্ধতি সম্পর্কে অংশগ্রহণকারীদের বিস্তারিত হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়। বিশেষ অতিথি সিরাজগঞ্জ জেলার প্রাথমিক শিক্ষা অফিসার সাহাব উদ্দিন।

প্রধান রিসোর্স পারসন হিসাবে কর্মশালা পরিচালনা করেন শাহীন শিক্ষা পরিবারের চেয়ারম্যান, এস ই এফ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট এবং শাহীন স্কুল ও শাহীন ইসলামিক স্কুলের প্রতিষ্ঠাতা মুহাম্মদ মাছুদুল আমীন শাহীন।

প্রধান অতিথি গণপতি রায় তার বক্তব্যে বলেন, শাহীন শিক্ষা পরিবার প্রায় ১৫০টি ক্যাম্পাসের মাধ্যমে ৩৫ বছর ধরে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। শাহীন শিক্ষা পরিবারের আয়োজনে এবং চ্যানেল আই ও দৈনিক যুগান্তরের সম্পৃক্ততায় এই প্রতিযোগিতা দেশের প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের প্রতিভা প্রকাশের একটি জাতীয় মঞ্চ তৈরি করবে। তিনি আরও আশা প্রকাশ করেন, এই আয়োজনের মাধ্যমে ইংরেজি ভাষার প্রতি শিক্ষার্থীদের ভয় ও সংকোচ দূর হবে এবং তাদের মধ্যে ইংরেজি শেখার আগ্রহ, আবেগ ও ভালোবাসা সৃষ্টি হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .