পার্বতীপুর প্রেস ক্লাব নির্বাচন, সভাপতি রিপন ও সম্পাদক মামুন
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০৩:২৬ পিএম
ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
দিনাজপুরের পার্বতীপুর প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে আমার দেশ পত্রিকার পার্বতীপুর প্রতিনিধি মাহফিজুল ইসলাম রিপন এবং সাধারণ সম্পাদক পদে মাই টিভির পার্বতীপুর প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন নির্বাচিত হয়েছেন।
শনিবার (২৫ জুলাই) সকাল ১০টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৪টায় শেষ হয়। নির্বাচনে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ৬১ জন সাংবাদিক তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
তিন সদস্যের নির্বাচন পরিচালনা কমিটির তত্ত্বাবধানে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সভাপতি পদে তিনজন এবং সাধারণ সম্পাদক পদেও তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ক্লাবের ১১টি পদের বিপরীতে মোট ২৮ জন প্রার্থী নির্বাচনে অংশ নেন।
এ ছাড়া সহসভাপতি পদে আমজাদ, কোষাধ্যক্ষ পদে জোবায়েদ উর রহমান জবা, দপ্তর সম্পাদক পদে এম এ জলিল সরকার এবং সাংস্কৃতিক সম্পাদক পদে ওয়াহিদুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশনের প্রধান আলাউদ্দিন বলেন, প্রায় ১৭ বছর পর স্থানীয় প্রেস ক্লাবে একটি নিয়মতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সাংবাদিকরা তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে যোগ্য নেতৃত্ব নির্বাচন করেছেন।
ভোটগ্রহণ চলাকালে দুপুরে দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক ভোটকেন্দ্র পরিদর্শন করেন এবং সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় পার্বতীপুর মডেল থানার ওসি আব্দুল ওয়াদুদ উপস্থিত ছিলেন। তিনি বলেন, নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
