Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মানিকগঞ্জে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, টাকা দিয়ে মীমাংসার চেষ্টা

Advertisement

Icon

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০৫:১৫ পিএম

মানিকগঞ্জে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, টাকা দিয়ে মীমাংসার চেষ্টা

ফাইল ছবি

Advertisement

মানিকগঞ্জের হরিরামপুরের পদ্মার চরাঞ্চলে বাক-প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় গ্রাম্য শালিস বৈঠকে টাকা দিয়ে মিমাংসার চেষ্টা করা হয়।

রোববার (২৬ জুলাই) এ ঘটনায় ভুক্তভোগীর পিতা শেখ সুজন বাদী হয়ে হরিরামপুর থানায় চারজনকে আসামি করে মামলা করেছেন।

এর আগে, বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকাল ৪টার দিকে উপজেলার আজিমনগর ইউনিয়নের হাতিঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযোগ রয়েছে, ঘটনার পর স্থানীয় তিন ব্যক্তি বিচার করে দেওয়ার কথা বলে ভুক্তভোগীর বাবাকে পাঁচ হাজার টাকা দিতে চান। এ সময় তিনি টাকা নিতে না চাইলে তাকে মারধর করা হয়।  

আসামিরা হলেন— ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার মোল্লাডাঙ্গি এলাকার জাবেদ ফকিরের ছেলে সাগর ফকির (২৭), হরিরামপুর উপজেলার আজিমনগর ইউনিয়নের হাতিঘাটা এলাকার শেখ শাহজাহানের ছেলে মো. বাবু (৪০), মহা খাঁ'র ছেলে শাহা খাঁ (৪৫) এবং শেখ জনার ছেলে মিঠু (৩২)।

মামলার এজাহারে ভুক্তভোগীর পিতা অভিযোগ করেছেন, তার মেয়ে বুদ্ধি ও বাক-প্রতিবন্ধী। বিবাহিত হলেও স্বামীর সঙ্গে মনোমালিন্য হওয়ায় তিনি পিতার বাড়িতে থাকেন। বিভিন্ন সময় আসামি সাগর ফকির ভুক্তভোগীকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। গত ২৩ জুলাই বিকাল ৪টার দিকে বাড়ির সামনে নদীর পাড় দিয়ে হাটার সময় সাগর তাকে মুখ চেপে পাটখেতে নিয়ে ধর্ষণ করে। ভুক্তভোগীর ডাকচিৎকারে বাবু, শাহা খাঁ ও মিঠু ধর্ষণ করা অবস্থায় সাগরকে আটক করে ভুক্তভোগীকেসহ মিঠুর বাড়িতে নিয়ে যায়। 

ভুক্তভোগীর বাবা বিষয়টি জানতে পেরে সেখানে গেলে তার মেয়ে তাকে ধর্ষণের বিষয়টি জানায়। সেখানে বাবু, শাহা খাঁ ও মিঠু অভিযুক্ত সাগরের বিচার করে দেবে বলে সময় নিলেও সাগরের কাছে থেকে টাকা নিয়ে ছেড়ে দেয়। পরবর্তীতে গত ২৪ জুলাই বিকাল সাড়ে ৫টার দিকে বাবু, শাহা খাঁ ও মিঠু বাদীর বাড়িতে এসে তাকে ৫ হাজার টাকা দিয়ে বলে বিষয়টি আমরা মীমাংসা করে দিয়েছি। বাদী তখন টাকা না নিয়ে বিচার মানি না বললে তারা তাকে মারধর করেন।  

হরিরামপুর থানার ওসি মোহাম্মদ আফজাল হোসাইন বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর পিতা চারজনকে আসামি করে মামলা করেছেন। ভুক্তভোগীকে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মহাসড়কে তিন চাকার যান নিষিদ্ধ, লাইসেন্স ছাড়া গাড়ি চালানো যাবে না

মানিকগঞ্জ ডিসি মহাসড়কে তিন চাকার যান নিষিদ্ধ, লাইসেন্স ছাড়া গাড়ি চালানো যাবে না

নির্বাচনে যে ওয়াদা করেছিলাম তা বাস্তবায়ন শুরু হয়েছে: খাদ্যমন্ত্রী

নির্বাচনে যে ওয়াদা করেছিলাম তা বাস্তবায়ন শুরু হয়েছে: খাদ্যমন্ত্রী

পারমিট ৬৪, বাস শত শত, দুই প্রাণহানিতে সেলফি বন্ধ

পারমিট ৬৪, বাস শত শত, দুই প্রাণহানিতে সেলফি বন্ধ

ঢাকা-আরিচা মহাসড়কে বাসচাপায় প্রাণ গেল দুই অটোরিকশা যাত্রীর

ঢাকা-আরিচা মহাসড়কে বাসচাপায় প্রাণ গেল দুই অটোরিকশা যাত্রীর

পূজামণ্ডপে মুসলিমদের উপস্থিতি সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত: খাদ্যমন্ত্রী

পূজামণ্ডপে মুসলিমদের উপস্থিতি সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত: খাদ্যমন্ত্রী

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে মিলেমিশে থাকার আহবান খাদ্যমন্ত্রীর

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে মিলেমিশে থাকার আহবান খাদ্যমন্ত্রীর

আরও পড়ুন

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

ঝুঁকিতে প্রাণ-প্রকৃতি: পর্ব-১ তিন উৎসে সুন্দরবনে ঢুকছে প্লাস্টিক বর্জ্য

তিন উৎসে সুন্দরবনে ঢুকছে প্লাস্টিক বর্জ্য

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম