Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মদনে লাশ দাফন শেষে বাড়ি ফেরার পথে হামলা, নারীসহ আহত ৪০

Icon

মদন (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ১০:৫৭ পিএম

মদনে লাশ দাফন শেষে বাড়ি ফেরার পথে হামলা, নারীসহ আহত ৪০

Advertisement

নেত্রকোনার মদনে লাশ দাফন শেষে বাড়ি ফেরার পথে নারীসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় বাড়িঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে। রোববার উপজেলার নায়েকপুর ইউনিয়নে আলমশ্রী গ্রামে এ ঘটনা ঘটে।

সংঘর্ষে গুরুতর আহত এমদাদুল (৩৭), সাইফুল ইসলাম (৩০), সজীব মিয়া (২৫), প্রান্ত (৩০), আবুল কাশেম (৩৮), মুনায়েম (৩০), রামিন (১৩), সিফাত (১৫), রোশনারা আক্তার ( ৩৫), রাকিবা আক্তার (৪০), নুরজাহান আক্তারকে (৮০) উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকি আহতদের মদন ও পাশের উপজেলার তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা যায়, গত কয়েক দিন আগে ফারুক মেম্বারের খালাতো ভাই জামাল অটোরিকশা নিয়ে আলমশ্রী বাজারের দিকে যাচ্ছিল। এ সময় কামরুল ও বেবুল মেম্বারের লোকজন জামাল মিয়ার অটোরিকশা গতিরোধ করে আটকে দেয়। এ সময় ফারুক মেম্বারের মামাতো ভাই হৃদয় এগিয়ে গেলে তাকে মারপিট করে। এরপর থেকেই ফারুক মেম্বারের লোকজন আলমশ্রী বাজারে যাওয়া বন্ধ ছিল।

এদিকে গত ২৪ জুলাই শুক্রবার ফারুক মেম্বার এক ভাতিজা ঢাকায় বিদ্যুৎস্পর্শে মারা যান। রোববার সকালে গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করে বাড়ির দিকে আসার পথে কামরুল ও বেবুল মেম্বারের লোকজন হামলা চালায়; এ নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে।

এ বিষয়ে সাবেক ইউপি সদস্য বেবুল তার মোবাইল ফোনে জানান, ফারুক হচ্ছে বর্তমান মেম্বার। তার কথামতো না চললে লোকজনকে মারপিট করে। সে চায় এই এলাকায় সেই শুধু মেম্বার থাকবে। কোনো সময় যেন আর কেউ প্রার্থী না হয়। আজকে মূলত তারা লাশ দাফন করে রাস্তায় দাঁড়িয়ে ছিল। পরে আমাদের পক্ষে সাত্তার হাওড়ে যাওয়ার সময় তাকে রাস্তা আটকে দেয়- এ নিয়ে মারামারির ঘটনা ঘটেছে।

ফারুক মেম্বার জানান, আজকে যে সংঘর্ষ হয়েছে এটি মূলত ইস্যু। আমাদের বাড়ির সামনে একটি আশারবান (হাওড়) আছে। এখানে বছরে কোটি টাকার মাছ কেনাবেচা হয়। আমার লোকজনকে মারপিট করে বাড়ি থেকে বের করে দিতে পারলেই তারা মূলত এটি দখলে নিয়ে মোটা অংকের টাকা আয় করতে পারবে। এটাই হচ্ছে মূল কথা।

মদন থানার ওসি সালাহউদ্দিন করিম জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আলমশ্রী গ্রামে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় একপক্ষ অন্যপক্ষের বাড়িঘর ভাঙচুর করে। ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিস্থিতি শান্ত রয়েছে। কোনোপক্ষই অভিযোগ দায়ের করেনি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ওষুধের আড়ালে ইয়াবার কারবার, ব্যবসায়ী গ্রেফতার

ওষুধের আড়ালে ইয়াবার কারবার, ব্যবসায়ী গ্রেফতার

প্রেমের বিয়ের পর বিচ্ছেদ, ৯ ঘণ্টার ব্যবধানে দুজনের লাশ উদ্ধার

প্রেমের বিয়ের পর বিচ্ছেদ, ৯ ঘণ্টার ব্যবধানে দুজনের লাশ উদ্ধার

বাড়ির সীমানার জন্য বড় ভাইয়ের হাতে প্রাণ গেল ছোট ভাইয়ের

বাড়ির সীমানার জন্য বড় ভাইয়ের হাতে প্রাণ গেল ছোট ভাইয়ের

সাংবাদিক আলিফ হত্যা: দ্রুত বিচারের দাবিতে কাফনের কাপড় পরে মানববন্ধন

সাংবাদিক আলিফ হত্যা: দ্রুত বিচারের দাবিতে কাফনের কাপড় পরে মানববন্ধন

সন্ত্রাসীদের গুলিতে নিহত সাংবাদিক আলিফ ফকিরের স্ত্রীকে চাকরি দিলেন ডেপুটি স্পিকার

সন্ত্রাসীদের গুলিতে নিহত সাংবাদিক আলিফ ফকিরের স্ত্রীকে চাকরি দিলেন ডেপুটি স্পিকার

দুই আসামির জবানবন্দিতে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

সাংবাদিক আলিফ হত্যা দুই আসামির জবানবন্দিতে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম