Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পেকুয়ায় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি-লুটপাট

Icon

কুতুবদিয়া( কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০২:৫৮ পিএম

পেকুয়ায় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি-লুটপাট

ফাইল ছবি

Advertisement

কক্সবাজারের পেকুয়ায় সদর ইউনিয়নের আবদুল হামিদ সিকদারপাড়ায় গভীর রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাত দলের সদস্যরা পরিবারের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ সাড়ে ৮ লাখ টাকা ও ১৭ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।

রোববার (২৬ জুলাই) গভীর রাতে সৌদি প্রবাসী জমির আলম ও তার ছোট ভাই মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) রেজাউল করিমের বসতবাড়িতে ডাকাতির এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী রেজাউল করিম বলেন, রাতে বাড়ির সামনে রাখা মোটরসাইকেল আছে কিনা দেখার জন্য বের হওয়ার পর পাশের একটি দোকানে কয়েকজন সঙ্গে বসছিলাম। রাত ৩টার দিকে সাদা রঙের একটি হায়েস গাড়ি দ্রুত গতিতে সড়ক দিয়ে চলে যান। কিছুক্ষণ পরে ৩-৪ জন লোক এসে আমাদের পরিচয় জানতে চান। কিছু বুঝে না উঠতেই তারা অস্ত্রের মুখে জিম্মি করে আমরা তিনজনকে পাশের একটি ফার্নিচারের দোকানে রশি দিয়ে বেঁধে রাখেন। 

পরে তারা আমাকে মাথায় অস্ত্র ঠেকিয়ে বাড়িতে নিয়ে যান। এরপর ৭-৮ জন সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা আমার বাড়িতে ঢুকে বাড়ির সব সদস্যকে একটি কক্ষে বেঁধে রাখেন এবং আওয়াজ করলে গুলি করে মারার হুঁমকি দেন। তখন তারা বাড়িতে ইচ্ছেমত তাণ্ডব চালান। ডাকাত দলের সদস্যরা আমার কক্ষে ঢুকে  নগদ সাড়ে ৬ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালঙ্কার নেওয়ার পরে বড় ভাই জমির আলমের কক্ষে ঢুকে আরও আড়াই লাখ টাকা ও ৭ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যান।

রেজাউল করিমের স্ত্রী তাসফিয়া সোলতানা কাজল বলেন, স্বামী মোটরসাইকেল দেখতে যাওয়ার কথা বলে রাতে বের হন। কয়েক ঘণ্টা পর তিনি বাড়িতে ফিরলেও তার সঙ্গে অস্ত্রধারী ৭-৮ জন মুখোশপরা ব্যক্তি ছিল। তারা সবাইকে একটি কক্ষে আটকে রেখে প্রায় ৪০ মিনিট ধরে লুটপাট চালায়। ডাকাতরা যাওয়ার সময় সিসি ক্যামেরার হার্ডডিস্ক নিয়ে গেছে। 

সৌদি প্রবাসী জমির আলমের স্ত্রী আমেনা বেগম বলেন, ডাকাতরা অস্ত্রের মুখে আমাদের প্রাণনাশের ভয় দেখায়। গলার চেইন ও কানের দুল খুলে নেয়। আলমারি ও ড্রয়ারের তালা ভেঙে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে।

স্থানীয় বাসিন্দা তামিম বলেন, আমরা খুবই আতঙ্কে আছি। এক বছর আগেও অস্ত্রের মুখে জিম্মি করে একদল অস্ত্রধারী পাশের দুটি বাড়ি থেকে ৬টি গরু লুট করে নিয়ে যায়। আমরা জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোরালো দাবি করছি।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতার করতে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ভাড়া বাসা থেকে হোটেল সি-পার্ল কর্মীর লাশ উদ্ধার

ভাড়া বাসা থেকে হোটেল সি-পার্ল কর্মীর লাশ উদ্ধার

জামিনে মুক্ত ৬ বিদেশি, কারাগার থেকে সোজা বিমানবন্দরে

জামিনে মুক্ত ৬ বিদেশি, কারাগার থেকে সোজা বিমানবন্দরে

টেকনাফের গহিন পাহাড় থেকে ২ লাশ উদ্ধার

টেকনাফের গহিন পাহাড় থেকে ২ লাশ উদ্ধার

ইনানীতে নলকূপ খননের সময় গ্যাস উদগীরণ, জ্বলছে আগুন

ইনানীতে নলকূপ খননের সময় গ্যাস উদগীরণ, জ্বলছে আগুন

বলাৎকার ও ধর্ষণ নিয়ে যে হুঁশিয়ারি দিলেন ডিআইজি কুদ্দুছ

বলাৎকার ও ধর্ষণ নিয়ে যে হুঁশিয়ারি দিলেন ডিআইজি কুদ্দুছ

ইনানীতে গ্যাসের সঙ্গে তেলের অস্তিত্ব, পর্যবেক্ষণে পেট্রোবাংলা

ইনানীতে গ্যাসের সঙ্গে তেলের অস্তিত্ব, পর্যবেক্ষণে পেট্রোবাংলা

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম