Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বারহাট্টায় কীটনাশক পান করে গৃহবধূর আত্মহত্যা

Icon

বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৩:৪৩ পিএম

বারহাট্টায় কীটনাশক পান করে গৃহবধূর আত্মহত্যা

ছবি: যুগান্তর

Advertisement

নেত্রকোনার বারহাট্টায় পিঁপড়া মারার কীটনাশক পান করে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।

শনিবার (২৫ জুলাই) দুপুরে উপজেলার বাউসি ইউনিয়নের পূর্ব মোয়াটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত অমি আক্তার (১৮) পূর্ব মোয়াটি গ্রামের খোরশেদ আলমের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় পাঁচ থেকে ছয় মাস আগে পার্শ্ববর্তী রায়পুর ইউনিয়নের বন্যপাড়া গ্রামের শাকিবের সঙ্গে প্রেমের সম্পর্কের পর তাদের বিয়ে হয়। শাকিব মুন্সীগঞ্জে কৃষিকাজ করেন। সম্প্রতি স্বামীর সঙ্গে মুন্সীগঞ্জে যাওয়ার ইচ্ছা প্রকাশকে কেন্দ্র করে তাদের মধ্যে পারিবারিক মনোমালিন্য চলছিল বলে পরিবারের সদস্যরা জানান।

স্বজনরা জানান, শনিবার দুপুর আনুমানিক ২টার দিকে বাবার বাড়িতে থাকা অবস্থায় অমি প্রায় ১০ দিন আগে কেনা পিঁপড়া মারার কীটনাশক পান করেন। বিষয়টি টের পেয়ে তার মা শরিফা আক্তার দ্রুত তাকে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কামরুন্নাহার জানান, বিকাল ৩টার দিকে অমি আক্তারকে হাসপাতালে আনা হয়। তার সঙ্গে পিঁপড়া মারার কীটনাশকের কৌটাও ছিল। প্রয়োজনীয় চিকিৎসা ও পাকস্থলী পরিষ্কারের (ওয়াশ) চেষ্টা করা হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। অতিরিক্ত পরিমাণে বিষ পান করায় বিকাল ৩টা ৪০ মিনিটে তার মৃত্যু হয়।

এ বিষয়ে বারহাট্টা থানার ওসি চম্পক দাম জানান, লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ওষুধের আড়ালে ইয়াবার কারবার, ব্যবসায়ী গ্রেফতার

ওষুধের আড়ালে ইয়াবার কারবার, ব্যবসায়ী গ্রেফতার

প্রেমের বিয়ের পর বিচ্ছেদ, ৯ ঘণ্টার ব্যবধানে দুজনের লাশ উদ্ধার

প্রেমের বিয়ের পর বিচ্ছেদ, ৯ ঘণ্টার ব্যবধানে দুজনের লাশ উদ্ধার

নিজের গুলিতে প্রাণ গেল এসআইয়ের

নিজের গুলিতে প্রাণ গেল এসআইয়ের

বাড়ির সীমানার জন্য বড় ভাইয়ের হাতে প্রাণ গেল ছোট ভাইয়ের

বাড়ির সীমানার জন্য বড় ভাইয়ের হাতে প্রাণ গেল ছোট ভাইয়ের

সাংবাদিক আলিফ হত্যা: দ্রুত বিচারের দাবিতে কাফনের কাপড় পরে মানববন্ধন

সাংবাদিক আলিফ হত্যা: দ্রুত বিচারের দাবিতে কাফনের কাপড় পরে মানববন্ধন

সন্ত্রাসীদের গুলিতে নিহত সাংবাদিক আলিফ ফকিরের স্ত্রীকে চাকরি দিলেন ডেপুটি স্পিকার

সন্ত্রাসীদের গুলিতে নিহত সাংবাদিক আলিফ ফকিরের স্ত্রীকে চাকরি দিলেন ডেপুটি স্পিকার

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম