Logo
Logo
×

Advertisement

সারাদেশ

স্ত্রী তালাক দেওয়ায় স্কুলছাত্রের কাণ্ড

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৬:০৩ পিএম

স্ত্রী তালাক দেওয়ায় স্কুলছাত্রের কাণ্ড

গাবতলী মডেল থানা

Advertisement

বগুড়ার গাবতলীতে স্ত্রী তালাক দেওয়ায় রিফাত আলী খান নামে নবম শ্রেণির এক ছাত্র ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলার নেপালতলী ইউনিয়নের রহিমারপাড়া গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রিফাত আলী খান (১৭) বগুড়ার গাবতলী উপজেলার নেপালতলী ইউনিয়নের রহিমারপাড়া গ্রামের রুবেল খানের ছেলে। সে স্থানীয় কদমতলী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল। কিছুদিন আগে প্রেমের সম্পর্কে এক সহপাঠীকে বিয়ে করে। প্রায় তিন মাসের মাথায় স্ত্রী তাকে তালাক দেয়। এতে রিফাত আলী খান মানসিকভাবে ভেঙে পড়ে। সোমবার সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে সে বাড়ির টিনশেড ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পরে পরিবারের সদস্যরা টের পেয়ে গাবতলী থানা পুলিশে খবর দেন। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

বগুড়ার গাবতলী মডেল থানার ওসি রাকিব হাসান জানান, স্ত্রী তালাক দেওয়ায় হতাশা থেকে রিফাত আলী খান আত্মহত্যা করে থাকতে পারে। মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে তার মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জাকের পার্টির কেন্দ্রীয় নেতা সনির বাবার ইন্তেকাল

জাকের পার্টির কেন্দ্রীয় নেতা সনির বাবার ইন্তেকাল

জামায়াত আমিরের সাড়া পাননি সেই শিবির নেতা, চাকরি দিলেন মীর শাহে আলম

জামায়াত আমিরের সাড়া পাননি সেই শিবির নেতা, চাকরি দিলেন মীর শাহে আলম

স্বাস্থ্য খাতকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ট্র্যাকে আনা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ট্র্যাকে আনা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ট্র্যাকে আনা হয়েছে: মন্ত্রী

স্বাস্থ্য খাতকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ট্র্যাকে আনা হয়েছে: মন্ত্রী

বগুড়া কারাগারে হাজতির মৃত্যু

বগুড়া কারাগারে হাজতির মৃত্যু

এক শিক্ষার্থীর বিপরীতে ১২ শিক্ষক, তবুও ফেল

এইচএসসি ফলাফল এক শিক্ষার্থীর বিপরীতে ১২ শিক্ষক, তবুও ফেল

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম