Logo
Logo
×

Advertisement

সারাদেশ

চোরকে বেঁধে ন্যাড়া করে দিলেন গ্রামবাসী

Advertisement

Icon

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ১০:৫৮ পিএম

চোরকে বেঁধে ন্যাড়া করে দিলেন গ্রামবাসী

Advertisement

বরিশালের গৌরনদীতে তালাবদ্ধ ভবনে চুরি করার সময় ইউসুফ হাওলাদার (২৫) নামে এক চোরকে হাতেনাতে আটকের পর বেঁধে মাথা ন্যাড়া করে দিয়েছেন উত্তেজিত গ্রামবাসী।

সোমবার (২৭ জুলাই) ভোর ৫টার দিকে উপজেলার বার্থী ইউনিয়নের কটকস্থল গ্রামে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতার হাত থেকে চোরকে উদ্ধার করেছে।

আটক ইউসুফ হাওলাদার (২৫) একই ইউনিয়নের বাগমারা গ্রামের রব হাওলাদারের ছেলে।

স্থানীয়রা জানান, সোমবার (২৭ জুলাই) ফজরের পরপরই কটকস্থল গ্রামের আনোয়ার তালুকদারের ভবনের ব্যালকনি বেয়ে চিলেকোঠার দরজা ভেঙে ভবনের ভেতর প্রবেশ করে চোর ইউসুফ। ভবনে কেউ না থাকায় এবং বাহির থেকে তালাবদ্ধ থাকায় ভবনের আলমিরা ও আসবাবপত্র তছনছ করে ফেলে। এ সময় পাশের বাড়ির লোকজন টিউবওয়েল থেকে পানি নিতে এসে ভবনের মধ্যে ভাঙচুরের শব্দ শুনতে পান। পরবর্তীতে লোকজন জড়ো হয়ে ওই ভবন থেকে চোর ইউসুফকে আটক করে বেঁধে মাথা ন্যাড়া করে দেয়।

গৌরনদী থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, তালাবদ্ধ বাসায় চুরির সময় চোর ইউসুফকে গ্রামবাসী হাতেনাতে ধরে কিছু উত্তম-মধ্যম দেয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চোর ইউসুফকে উদ্ধার করে গৌরনদী হাসপাতাল নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে থানায় নিয়ে আসেন। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে ইউসুফের বিরুদ্ধে থানায় চুরির মামলা দেওয়া হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিএনপি নেতাকে হত্যা: সাবেক ছাত্রদল নেতাসহ ১৭ জনের নামে মামলা

বিএনপি নেতাকে হত্যা: সাবেক ছাত্রদল নেতাসহ ১৭ জনের নামে মামলা

গৌরনদীতে বাসচাপায় কাতার প্রবাসী নিহত

গৌরনদীতে বাসচাপায় কাতার প্রবাসী নিহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

মাদক-জুয়া বন্ধের ঘোষণার জেরে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ

মাদক-জুয়া বন্ধের ঘোষণার জেরে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ

নতুন লঘুচাপের আভাস, ৩ বিভাগে বৃষ্টির সম্ভাবনা

নতুন লঘুচাপের আভাস, ৩ বিভাগে বৃষ্টির সম্ভাবনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী রুমা এখন বরিশালের বৃদ্ধাশ্রমে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী রুমা এখন বরিশালের বৃদ্ধাশ্রমে

আরও পড়ুন

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম