Logo
Logo
×

Advertisement

সারাদেশ

যশোরে এমপি রসুলের বাড়িতে হামলার ঘটনায় জামায়াতের বিক্ষোভ মিছিল

Icon

যশোর ব্যুরো

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০১:৩৭ এএম

যশোরে এমপি রসুলের বাড়িতে হামলার ঘটনায় জামায়াতের বিক্ষোভ মিছিল

ছবি: যুগান্তর

Advertisement

যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুলের বাড়িতে ভাঙচুর ও হামলার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জামায়াত ইসলামীর নেতাকর্মীরা। এ ছাড়া পুলিশ সুপারের মধ্যস্থতায় সমঝোতা বৈঠক ডাকা হয়েছে। 

বুধবার (২৯ জুলাই) বিকালে পুলিশ সুপারের কার্যালয়ে দুই পক্ষের উপস্থিতিতে সমঝোতা বৈঠক হবে। 

এর আগে মঙ্গলবার বিকালে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে দুই পক্ষের সঙ্গে কথা বলেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। একপর্যায়ে তিনি আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দেন। দুই পক্ষ সমঝোতা বৈঠকে রাজি হয়েছে।

এদিকে সংসদ সদস্যের বাড়িতে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জামায়াত ইসলামীর নেতাকর্মীরা। মঙ্গলবার সন্ধ্যায় শহরের জজকোর্ট মোড় থেকে নেতাকর্মীরা মিছিলটি বের করেন। পরে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তায় গিয়ে শেষ হয়। মিছিলে হামলাকারীদের আটকের দাবিতে বিভিন্ন স্লোগান দেন নেতৃবৃন্দ।

মিছিলের পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, ‘তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জেলা জামায়াতের আমির ও সংসদ সদস্যের বাড়িতে হামলা হয়েছে। সকাল গড়িয়ে সন্ধ্যা হলেও জড়িতদের আটক করেনি প্রশাসন। বাড়ির সামনে হামলাকারীরা দিনভর অবস্থান করলেও আইনশৃঙ্খলা বাহিনী কোনো পদক্ষেপ নেয়নি। দ্রুত হামলাকারীদের আটকের দাবি জানান বক্তারা। তা না হলে বিভিন্ন কর্মসূচি দেওয়ার হুশিয়ার দেন তারা। 

এ সময় জেলা জামায়াতের সেক্রেটারি আবু জাফর সিদ্দিকী, সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস ও প্রচার সম্পাদক শাহাবুদ্দিন বিশ্বাস বক্তব্য রাখেন।

এর আগে মঙ্গলবার সকালে যশোর শহরের নীলগঞ্জ সুপারি বাগান এলাকায় আল মাদ্রাসাতুল শারইয়্যাহ'র শিশু ও এক অভিভাবককে মারধর করার অভিযোগ উঠে এমপি গোলাম রসুলের মেয়ের বিরুদ্ধে। পরে ক্ষুদ্ধ অভিভাবক ও জনতা মাদ্রাসার পাশে অবস্থিত এমপির বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করেন। একপর্যায়ে বিক্ষুদ্ধ জনতা এমপির বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। পরে কয়েক ঘণ্টা অবরুদ্ধ করে রাখে এমপি ও স্বজনদের। এ ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়।

বিকালে যশোর-নড়াইল মহাসড়কে অবস্থান নেন স্থানীয়রা। পরে এ ঘটনায় তদন্ত শেষে জড়িতদের আইনের আওতায় আনার প্রতিশ্রুতি দিলে সড়ক থেকে সরে যান ক্ষুব্ধ জনতা। 

এদিন বিকালে ঘটনাস্থল পরিদর্শনে যান পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। এ সময় তিনি দুই পক্ষের কথা শুনেন। ঘটনার সু্ষ্ঠু বিচারের আশ্বান দেন পুলিশ সুপার। তিনি বলেন, এখনো এই ঘটনায় কোন মামলা হয়নি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘নিজেদের তৈরি মরণফাঁদে’ ঝরছে প্রাণ

‘নিজেদের তৈরি মরণফাঁদে’ ঝরছে প্রাণ

মাদক কারবারি আ.লীগ নেতা গ্রেফতার

মাদক কারবারি আ.লীগ নেতা গ্রেফতার

যশোরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন, অজ্ঞাতদের নামে মামলা

যশোরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন, অজ্ঞাতদের নামে মামলা

তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী, স্মরণসভা ও দোয়ায় নেতাকর্মীর ঢল

তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী, স্মরণসভা ও দোয়ায় নেতাকর্মীর ঢল

টিআইবির বিবৃতিতে জামায়াতকে জড়ানো ‘দুরভিসন্ধিমূলক’: পরওয়ার

টিআইবির বিবৃতিতে জামায়াতকে জড়ানো ‘দুরভিসন্ধিমূলক’: পরওয়ার

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

আরও পড়ুন

চাঁদার টাকায় আধুনিক অস্ত্রের মজুত

চাঁদার টাকায় আধুনিক অস্ত্রের মজুত

জঙ্গল থেকে জনপদ ইতিহাসের সাক্ষী তিতাখাঁ মিতাখাঁ মসজিদ

ইতিহাসের সাক্ষী তিতাখাঁ মিতাখাঁ মসজিদ

ইয়াবা আত্মসাতের অভিযোগ পাহাড়ে বিচারের নামে দুজনকে পিটিয়ে হত্যা

পাহাড়ে বিচারের নামে দুজনকে পিটিয়ে হত্যা

নিত্য মৃত্যুর ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক একনেকে ঠাঁই হয়নি ছয় লেন প্রকল্পের

একনেকে ঠাঁই হয়নি ছয় লেন প্রকল্পের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম