কুকুরের কামড়ে শিশুর হাতের বুড়ো আঙুল বিচ্ছিন্ন
Advertisement
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ১০:৫৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
কাউনিয়ায় কুকুরের কামড়ে নাহিদ মিয়া (৫) নামের এক শিশুর হাতের বুড়ো আঙুল বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বালাপাড়া ইউনিয়নের পাঞ্জরভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গ্রামের রাস্তার ধারে খেলা করছিল ওই গ্রামের বাসিন্দা নয়ন মিয়ার পুত্র নাহিদ মিয়া (৫)। বৃহস্পতিবার দুপুরে হঠাৎ করে একটি কুকুর এসে নাহিদ মিয়ার বাম হাতে কামড় দিয়ে বুড়ো আঙুল বিচ্ছিন্ন করে ফেলে এবং অন্য আঙুলগুলোও কুকুরের কামড়ে ক্ষত-বিক্ষত হয়। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জোহা বলেন, কুকুরের কামড়ে শিশুটির হাতের বুড়ো আঙুল বিচ্ছিন্ন হয়েছে এবং বাকি আঙুলগুলোতে ক্ষত হয়েছে। উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
