Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বগুড়ায় আ.লীগের দুই নেতা গ্রেফতার

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ০৯:১৩ পিএম

বগুড়ায় আ.লীগের দুই নেতা গ্রেফতার

Advertisement

বগুড়ার ধুনটে বিএনপির এমপির গাড়িবহরে হামলা, অগ্নিসংযোগ ও বিএনপির কার্যালয় ভাঙচুরের পৃথক মামলায় পুলিশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে।

ধুনট থানা পুলিশ বৃহস্পতিবার রাতে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করে। শুক্রবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেফতার নেতারা হলেন- ধুনট উপজেলার আড়কাটিয়া গ্রামের আলী সরকারের ছেলে ও কালেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম মিঠু (৫০) এবং জোলাগাঁতী গ্রামের মিজানুর রহমানের ছেলে ও উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক লাবলু খন্দকার (৩৮)।

পুলিশ ও মামলা সূত্র জানায়, গত ২০১৮ সালের ১১ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ধুনটের কলাপট্টি এলাকায় বিএনপি প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজের নির্বাচনি গণসংযোগ অনুষ্ঠিত হয়। এ সময় তার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। হামলায় দুটি জিপ, দুটি মাইক্রোবাস ভাঙচুর এবং ১০টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় ধুনট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন বাদী হয়ে থানায় মামলা করেন। এ মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে লাবলু খন্দকারকে গ্রেফতার করা হয়।

এছাড়া ধুনট পৌর এলাকার পশ্চিম ভরনশাহী এলাকায় গত ২০২৩ সালের ৭ জুন বিএনপির কর্মিসভা অনুষ্ঠিত হয়। এ সময় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি কার্যালয় ভাঙচুর করেন। এ ঘটনায় উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আশাদুল ইসলাম গত ২০২৫ সালের ২৬ জানুয়ারি থানায় মামলা করেন। এ মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে নজরুল ইসলাম মিঠুকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার বিকালে ধুনট থানার ওসি আতিকুল ইসলাম জানান, গ্রেফতার দুই আসামিকে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জাকের পার্টির কেন্দ্রীয় নেতা সনির বাবার ইন্তেকাল

জাকের পার্টির কেন্দ্রীয় নেতা সনির বাবার ইন্তেকাল

জামায়াত আমিরের সাড়া পাননি সেই শিবির নেতা, চাকরি দিলেন মীর শাহে আলম

জামায়াত আমিরের সাড়া পাননি সেই শিবির নেতা, চাকরি দিলেন মীর শাহে আলম

স্বাস্থ্য খাতকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ট্র্যাকে আনা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ট্র্যাকে আনা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ট্র্যাকে আনা হয়েছে: মন্ত্রী

স্বাস্থ্য খাতকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ট্র্যাকে আনা হয়েছে: মন্ত্রী

বগুড়া কারাগারে হাজতির মৃত্যু

বগুড়া কারাগারে হাজতির মৃত্যু

এক শিক্ষার্থীর বিপরীতে ১২ শিক্ষক, তবুও ফেল

এইচএসসি ফলাফল এক শিক্ষার্থীর বিপরীতে ১২ শিক্ষক, তবুও ফেল

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম