Logo
Logo
×

Advertisement

সারাদেশ

টাঙ্গাইলে ডাকাতির চেষ্টাকালে গণপিটুনিতে একজন নিহত

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, টাঙ্গাইল

প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ০২:০৮ এএম

টাঙ্গাইলে ডাকাতির চেষ্টাকালে গণপিটুনিতে একজন নিহত

Advertisement

টাঙ্গাইলের মির্জাপুরে একটি সরকারি প্রতিষ্ঠানে দিনের বেলায় ডাকাতির চেষ্টাকালে শুকুর আলী (২৫) নামে ডাকাত দলের এক সদস্য নিহত হয়েছেন।

শুক্রবার (৩১ জুলাই) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার কদিমধল্যা এলাকায় ‘রোড অপারেশনাল ইউনিট’ নামের নির্মাণাধীন একটি সরকারি প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।

এ সময় ডাকাত দলের পাঁচ থেকে ছয় সদস্য একটি পিকআপে করে পালিয়ে যায়। ডাকাতদের হামলায় আহত হয়েছেন প্রতিষ্ঠানটির নিরাপত্তাকর্মী খোকন শেখ।

নিহত শুকুর আলী কালিহাতী উপজেলার নারান্দিয়া এলাকার ইসমাইল হোসেনের ছেলে।

জানা গেছে, দুপুরে একটি পিকআপে করে ছয় থেকে সাত সদস্যের ডাকাত দলটি ওই প্রতিষ্ঠানের প্রধান ফটকের সামনে আসে। তারা জোরপূর্বক প্রতিষ্ঠানের ভেতরে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তাকর্মী খোকন শেখ বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে ডাকাতরা তাকে মারধর করে। তার চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এসে শুকুর আলীকে আটক করে গণপিটুনি দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় ডাকাত দলের অন্য পাঁচ থেকে ছয় সদস্য পিকআপে করে পালিয়ে যায়।

মির্জাপুর থানার এসআই রমিজ রায়হান জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আহত নিরাপত্তাকর্মী খোকন শেখকে স্থানীয় জামুর্কী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার মাথায় সেলাই দেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদুল ইসলাম।

মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, শুকুর আলী ওই প্রতিষ্ঠানে চুরির উদ্দেশ্যে প্রবেশ করে গণপিটুনিতে নিহত হয়েছেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরির চারটি মামলা রয়েছে।

ঘটনাটি ডাকাতির চেষ্টা ছিল কি না—এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তিন সন্তানের জননীর অনশন

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তিন সন্তানের জননীর অনশন

টাঙ্গাইলে ধর্ষণ মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড

টাঙ্গাইলে ধর্ষণ মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড

পতিত সরকারের আমলের মামলায় প্রতিমন্ত্রীর এপিএস কারাগারে

পতিত সরকারের আমলের মামলায় প্রতিমন্ত্রীর এপিএস কারাগারে

১০০ কেজি গাঁজাসহ কৃষক দল নেতা গ্রেফতার

১০০ কেজি গাঁজাসহ কৃষক দল নেতা গ্রেফতার

৭০ বছরের বৃদ্ধের সঙ্গে অনশন করা সেই ৮০ বছরের বৃদ্ধার বিয়ে

ধর্ষণের অভিযোগ ৭০ বছরের বৃদ্ধের সঙ্গে অনশন করা সেই ৮০ বছরের বৃদ্ধার বিয়ে

ইলিশ বাংলাদেশের গর্ব, সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে: প্রতিমন্ত্রী টুকু

ইলিশ বাংলাদেশের গর্ব, সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে: প্রতিমন্ত্রী টুকু

আরও পড়ুন

চসিক নগরভবনে পুলিশের অভিযান আবারও আলোচনায় শীর্ষ সন্ত্রাসী বগা

আবারও আলোচনায় শীর্ষ সন্ত্রাসী বগা

জলপরী দেখতে চলল পুজো-অর্চনা, জালে মিলল সিলভার কার্প মাছ

জলপরী দেখতে চলল পুজো-অর্চনা, জালে মিলল সিলভার কার্প মাছ

কোটি কোটি টাকা আত্মসাৎ সাবেক দুই ব্যাংক ম্যানেজারসহ গ্রেফতার ৫

সাবেক দুই ব্যাংক ম্যানেজারসহ গ্রেফতার ৫

বিদ্যালয় থেকে ছাত্রীকে নিয়ে যাওয়ার সময় নারী আটক, জনতার হামলায় চার পুলিশ আহত

বিদ্যালয় থেকে ছাত্রীকে নিয়ে যাওয়ার সময় নারী আটক, জনতার হামলায় চার পুলিশ আহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম