Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মহাসড়কে দিনদুপুরে ডাকাতি, মাথায় অস্ত্র ঠেকিয়ে ৫৭ লাখ টাকা লুট

Advertisement

Icon

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ০৫:৪৯ পিএম

মহাসড়কে দিনদুপুরে ডাকাতি, মাথায় অস্ত্র ঠেকিয়ে ৫৭ লাখ টাকা লুট

কক্সবাজারের টেকনাফে গাড়ি থামিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। ছবি: যুগান্তর

Advertisement

কক্সবাজারের টেকনাফে গাড়ি থামিয়ে মাথায় অস্ত্র ঠেকিয়ে ও হাতে ছুরিকাঘাত করে বিকাশ সেলসম্যানের কাছ থেকে ৫৭ লাখ টাকা লুট করে নিয়ে গেছে ডাকাত দল। এ ঘটনায় দুজন আহত হয়েছেন। 

রোববার (২ আগস্ট) দুপুরে টেকনাফ-কক্সবাজার মহাসড়কের দমদমিয়া ১৪নং ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।

এ সময় গাড়িতে থাকা অন্যান্য যাত্রীদের আতঙ্কিত করতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে ডাকাতরা গহীন বনের দিকে পালিয়ে যায়।

আহতরা হলেন, টেকনাফের দক্ষিণ জালিয়াপাড়ার হাসানের ছেলে আরমান (২৮) এবং সাবরাং কাটাবনিয়ার মোহাম্মদ সৈয়দের ছেলে একরাম (২৩)।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ, বিজিবি, কোস্টগার্ড ও র‍্যাব-১৫-এর সদস্যরা তাৎক্ষণিক উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন এবং যান চলাচল সচল করেন। এ সময় ডাকাতদের ফেলে যাওয়া কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়। কিন্তু ডাকাতরা দ্রুত পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

আহত আরমানের চাচা জাফর জানান, ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর টেকনাফ থেকে পালকি বাসে করে হ্নীলার বিকাশের দোকানে টাকা পৌঁছে দিতে যাচ্ছিলেন আরমান ও একরাম। পথে টেকনাফ-কক্সবাজার মহাসড়কের ১৪নং ব্রিজসংলগ্ন এলাকায় আগে থেকেই ওত পেতে থাকা ডাকাত দলের সদস্যরা মহাসড়কে গাছ ফেলে বাসটির গতিরোধ করে। পরে প্রায় ৫৭ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বাস থামার পর দেশীয় অস্ত্র ও ধারালো ছুরি নিয়ে ডাকাতরা বাসে উঠে বিকাশের দুই কর্মীকে লক্ষ্য করে হামলা চালায়। এ সময় আরমান ও একরামকে ছুরি দিয়ে আঘাত করে তাদের কাছে থাকা প্রায় ৫৭ লাখ টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে ডাকাত দলের সদস্যরা।

টেকনাফ মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, ডাকাতির খবর পাওয়ার মাত্রই আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। ডাকাত দলের সদস্যরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে এ ঘটনা কারা ঘটিয়েছে, তা শনাক্তে কাজ চলছে। ওই এলাকায় আমাদের পুলিশের টহলও চলমান রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ভাড়ায় খাটে দুর্ধর্ষ ডাকাতরা

শাহজালাল বিমানবন্দর ঘিরে অপরাধ ভাড়ায় খাটে দুর্ধর্ষ ডাকাতরা

সমুদ্রে ও বাগানে মিলল ৭ লাখ ইয়াবা, সাড়ে ২১ কেজি হেরোইন

সমুদ্রে ও বাগানে মিলল ৭ লাখ ইয়াবা, সাড়ে ২১ কেজি হেরোইন

কক্সবাজারে বেড়াতে এসেছিল কিশোরী, অটোরিকশার চাকায় ওড়না প্যাঁচিয়ে মৃত্যু

কক্সবাজারে বেড়াতে এসেছিল কিশোরী, অটোরিকশার চাকায় ওড়না প্যাঁচিয়ে মৃত্যু

কক্সবাজারে হারিয়ে গেছে সহস্রাধিক পুকুর, প্রতি বছর নামছে ভূগর্ভস্থ পানির স্তর

কক্সবাজারে হারিয়ে গেছে সহস্রাধিক পুকুর, প্রতি বছর নামছে ভূগর্ভস্থ পানির স্তর

সেন্টমার্টিন ভ্রমণে আসছে নতুন নিয়ম

সেন্টমার্টিন ভ্রমণে আসছে নতুন নিয়ম

৩০ শতক জমির নামজারিতে ঘুস ৯ শতক, উপসচিবসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

৩০ শতক জমির নামজারিতে ঘুস ৯ শতক, উপসচিবসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

আরও পড়ুন

স্বামী রিফাত হত্যার বিচার শেষ হয়নি ৭ বছরেও কনডেম সেলে অপেক্ষা ফুরায় না মিন্নির

কনডেম সেলে অপেক্ষা ফুরায় না মিন্নির

শাহজালাল বিমানবন্দর ঘিরে অপরাধ ভাড়ায় খাটে দুর্ধর্ষ ডাকাতরা

ভাড়ায় খাটে দুর্ধর্ষ ডাকাতরা

পারমাণবিক বিক্রিয়ার অনুমতি রূপপুরে বিদ্যুৎ উৎপাদনের খুব কাছে বাংলাদেশ

রূপপুরে বিদ্যুৎ উৎপাদনের খুব কাছে বাংলাদেশ

টঙ্গীতে বাসচাপায় নারী পোশাকশ্রমিক নিহত

টঙ্গীতে বাসচাপায় নারী পোশাকশ্রমিক নিহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম