Logo
Logo
×

Advertisement

সারাদেশ

হিমাগারে বন্দি সোনালি স্বপ্ন

জয়পুরহাটে প্রতি বস্তা আলুতে লোকসান ৪৫০ টাকা, দিশেহারা চাষিরা

Icon

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ০৮:২৫ পিএম

জয়পুরহাটে প্রতি বস্তা আলুতে লোকসান ৪৫০ টাকা, দিশেহারা চাষিরা

Advertisement

হিমাগারের শীতল ঘরে ৪ মাস ধরে পরম যত্নে আগলে রাখা আলু এখন জয়পুরহাটের কৃষকদের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। মৌসুমের শুরুতে লাভের স্বপ্ন থাকলেও আজ তা দুঃস্বপ্নে পরিণত হয়েছে। প্রতি বস্তা আলু বিক্রিতে সাড়ে ৪শ টাকা পর্যন্ত লোকসান গুনে ঋণের জালে বন্দি হয়ে পড়েছেন জেলার শত শত কৃষক।

বর্তমান আমন চাষের ভরা মৌসুমে বাড়তি খরচের জোগান মেটাতে এই আলু বিক্রি করতে গিয়ে চোখে অন্ধকার দেখছেন কৃষকরা, কারণ হিমাগারের ভাড়া তো দূরের কথা, উৎপাদন খরচটুকুও উঠছে না। লোকসানের এই পাহাড়সম বোঝার কারণে চরম বিপাকে পড়েছেন জেলার আলুচাষি (কৃষক) ও ব্যবসায়ীরা।

সরেজমিন খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে জয়পুরহাটের হিমাগারগুলোতে ৬০ কেজির প্রতি বস্তা আলু বিক্রি হচ্ছে মাত্র ৯৫০ থেকে এক হাজার টাকায়। অথচ বীজ, সার, পরিচর্যা ও হিমাগার ভাড়া বাবদ কৃষকের প্রতি বস্তায় সর্বমোট খরচ হয়েছে প্রায় ১ হাজার ৪০০ টাকা। এতে প্রতি বস্তা আলু বিক্রিতে কৃষকদের লোকসান গুনতে হচ্ছে অন্তত ৪৫০ টাকা।

মৌসুমের শুরুতে দাম না পেয়ে লাভের আশায় জেলার ২২টি হিমাগারে ২ লাখ ১৫ হাজার ৯৮২ মেট্রিক টন আলু সংরক্ষণ করেছিলেন কৃষকরা; কিন্তু ৪ মাস পরও বাজারে আলুর চাহিদা ও দাম বাড়েনি। বর্তমান আমন ধান চাষের খরচ মেটাতে এই সময়ে উৎপাদিত আলু বিক্রি করতে গিয়ে তা সম্ভব না হওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন তারা। রাজধানীসহ দেশের বড় বড় মোকামগুলোতেও আলুর চাহিদা না থাকায় ব্যবসায়ীরাও বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জয়পুরহাটের পাঁচটি উপজেলায় ৩৯ হাজার ৩৩০ হেক্টর জমি থেকে ৯ লাখ ৩০ হাজার মেট্রিক টন আলু উৎপাদিত হয়েছে; যা গত বছরের তুলনায় প্রায় ৫ হাজার হেক্টর কম। কিন্তু চাহিদার তুলনায় সরবরাহ বেশি থাকা এবং মৌসুমের শেষ দিকে অতিরিক্ত বৃষ্টিতে ফসলহানির প্রভাব বাজারে পড়েছে।

কালাই উপজেলার কাদিরপুর গ্রামের কৃষক বাচ্চু মিয়া হতাশা প্রকাশ করে জানান, গত ৩ বছর ধরে তারা আলুর কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না। হিমাগারে আলু সংরক্ষণ করে লাভের মুখ দেখার বদলে উল্টো মূলধন হারাতে হচ্ছে।

কালাই উপজেলার মোলামগাড়ি হাট নর্থপোল হিমাগারের ব্যবস্থাপক মনোয়ার হোসেন জানান, মার্চ মাসে সংরক্ষিত ১ লাখ ৮০ হাজার বস্তা আলুর মধ্যে এ পর্যন্ত মাত্র ৪৩ হাজার বস্তা বিক্রি হয়েছে। দাম কম থাকায় কৃষকরা আলু তুলতেই আসছেন না, যা হিমাগার কর্তৃপক্ষকেও শঙ্কায় ফেলে দিয়েছে।

এ বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক একেএম সাদিকুল ইসলাম বলেন, চাহিদার তুলনায় উৎপাদন বেশি হওয়ায় বর্তমানে বাজারে আলুর দাম কিছুটা নিম্নমুখী। তবে আলুর বাজারমূল্য স্থিতিশীল ও বৃদ্ধির লক্ষ্যে সরকারের সংশ্লিষ্ট মহলের সঙ্গে কৃষি বিভাগ কাজ করছে। সুতরাং আশা করা যায় আলুর মূল্য বাড়বে, ফলে কৃষকরা লাভবান হবেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

১৪ বছর বিরতির পর পড়াশোনায় ফিরে এইচএসসিতে জিপিএ-৫ পেলেন রীতি

১৪ বছর বিরতির পর পড়াশোনায় ফিরে এইচএসসিতে জিপিএ-৫ পেলেন রীতি

জয়পুরহাটে ৮৫ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

জয়পুরহাটে ৮৫ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

পায়ের ঘষায় উঠে যাচ্ছে নতুন কার্পেটিং

পায়ের ঘষায় উঠে যাচ্ছে নতুন কার্পেটিং

কমেছে কলার দাম, চাষিরা দিশেহারা

কমেছে কলার দাম, চাষিরা দিশেহারা

তরুণীর সিঁথিতে সিঁদুর দেওয়াকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৫

তরুণীর সিঁথিতে সিঁদুর দেওয়াকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৫

রাষ্ট্রীয় সম্পদের অপচয় কমিয়ে উন্নয়ন ত্বরান্বিত করতে হবে: প্রতিমন্ত্রী

রাষ্ট্রীয় সম্পদের অপচয় কমিয়ে উন্নয়ন ত্বরান্বিত করতে হবে: প্রতিমন্ত্রী

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম