Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সাবেক এমপি তুহিনসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা

Icon

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ১০:৫৮ পিএম

সাবেক এমপি তুহিনসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা

Advertisement

ময়মনসিংহের নান্দাইলে সরকারবিরোধী ষড়যন্ত্র ও নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিনকে আসামি করে ৩০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা এ মামলায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের চার নেতাকর্মীকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য জান্নাত উল্লাহ (৩৭) ও জহিরুল ইসলাম (৩৯), ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক আমিনুল হক শাহীন (৪০) এবং ওয়ার্ড ছাত্রলীগ সাধারণ সম্পাদক মেহেদী হাসান সরকার (২০)।

এজাহারে উল্লেখ করা হয়, গত ৩১ জুলাই রাতে উপজেলার রসুলপুর বিলপাড় এলাকায় আসামিরা নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক ও বিক্ষোভ মিছিল করছিল। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করে।

শনিবার (১ আগস্ট)  নান্দাইল মডেল থানার এসআই মো. জহুরুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। এতে বলা হয়, সাবেক এমপি তুহিনের নির্দেশনায় আসামিরা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি ও রাষ্ট্রীয় সম্পদের ক্ষতিসাধনের ষড়যন্ত্র করছিলেন।

মামলায় ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৩-১৪ জনকে আসামি করা হয়েছে।

নান্দাইল থানার ওসি মো. আজহারুল ইসলাম জানান, সাবেক এমপি তুহিনসহ বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নাক-মুখ দিয়ে বাড়ছে মাংস, রিকশাচালক বাবাকে বাঁচাতে শিশুর আকুতি

নাক-মুখ দিয়ে বাড়ছে মাংস, রিকশাচালক বাবাকে বাঁচাতে শিশুর আকুতি

আপত্তিকর ভিডিও ভাইরাল: জামায়াত নেতার পদ স্থগিত

আপত্তিকর ভিডিও ভাইরাল: জামায়াত নেতার পদ স্থগিত

ধার-দেনা করে মাছ চাষ, এক রাতেই নিঃস্ব বিএনপি নেতা

ধার-দেনা করে মাছ চাষ, এক রাতেই নিঃস্ব বিএনপি নেতা

বাবার কাঁধে চড়ে পরীক্ষা কেন্দ্রে আসা জিন্নাতের এইচএসসি জয়

বাবার কাঁধে চড়ে পরীক্ষা কেন্দ্রে আসা জিন্নাতের এইচএসসি জয়

ময়মনসিংহে আরও এক ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু

ময়মনসিংহে আরও এক ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু

এইচএসসিতে ময়মনসিংহ বোর্ডের ১৯ প্রতিষ্ঠানে পাশ করেনি কেউ

এইচএসসিতে ময়মনসিংহ বোর্ডের ১৯ প্রতিষ্ঠানে পাশ করেনি কেউ

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম