Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ঝিনাইদহে বিএসএফের গুলিতে যুবক আহত

Advertisement

Icon

হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ০৩:১৯ পিএম

ঝিনাইদহে বিএসএফের গুলিতে যুবক আহত

প্রতীকী ছবি

Advertisement

ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামপুর মাঠপাড়া গ্রামে নিজ বাড়ির উঠানে দাঁড়িয়ে থাকা অবস্থায় বিএসএফের ছোড়া গুলিতে মো. রুবেল মিয়া (৩০) নামে এক যুবক আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

সোমবার (০৪ আগস্ট) দিবাগত রাত ১১টায় মহেশপুর উপজেলার শ্যামপুর মাঠপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।   

আহতের স্ত্রী সানজিদা বেগম জানান, রুবেল একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন। সোমবার রাতে রুবেল নিজ বাড়ির উঠানে দাঁড়িয়ে ছিলেন। এ সময় হঠাৎ বিএসএফের ছোড়া একটি গুলি এসে তার বুকের বাম পাশের নিচে বিদ্ধ হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বলেন, ঝিনাইদহ থেকে গুলিবিদ্ধ অবস্থায় ওই যুবককে ঢাকা মেডিকেলে আনা হয়েছে। হাসপাতালে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আহতের স্বজনদের কাছ থেকে জানা গেছে, বিএসএফের ছোড়া গুলিতে তিনি আহত হয়েছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ছিনতাইকারীদের হামলায় আহত পুলিশকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

ছিনতাইকারীদের হামলায় আহত পুলিশকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক কারাগারে

সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক কারাগারে

বাড়ির পেছনে গর্তের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

বাড়ির পেছনে গর্তের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

মব সহিংসতায় তিন মাসে নিহত ৫৪, আহত ১৪৫

এইচআরএসএসের প্রতিবেদন মব সহিংসতায় তিন মাসে নিহত ৫৪, আহত ১৪৫

সারের ডিলার পেলেন জেলা বিএনপি সভাপতির ভাই, শ্যালক ও শ্যালকের স্ত্রী

সারের ডিলার পেলেন জেলা বিএনপি সভাপতির ভাই, শ্যালক ও শ্যালকের স্ত্রী

শিশির মনিরকে একহাত নিলেন রাশেদ খান

শিশির মনিরকে একহাত নিলেন রাশেদ খান

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম